Journalbd24.com

রবিবার, ২৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • তারেক রহমানের নির্দেশে বগুড়ায় অসহায় ও অসুস্থ ব্যক্তিদের পাশে যুবদল
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৮

    আরো খবর

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    তারেক রহমানের নির্দেশে বগুড়ায় অসহায় ও অসুস্থ ব্যক্তিদের পাশে যুবদল

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৮

    তারেক রহমানের নির্দেশে বগুড়ায়
অসহায় ও অসুস্থ ব্যক্তিদের পাশে যুবদল
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাবতলীর পর এবার আদমদিঘীর অসুস্থ ও অসহায় মানুষের দুঁয়াড়ে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছে বগুড়ার যুবদল নেতৃবৃন্দ। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আদমদিঘী, দুপচাঁচিয়া ও সান্তাহার এলাকায় ঘুরে ঘুরে কারো বাড়ীতে ফলের ঝুড়ি আবার কাউকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছেন তারা। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে যুবদলের ধারাবাহিক মানবিক কার্যক্রমের এই ধাপে সহায়তাপ্রাপ্তরা হলেন, কিডনি ও পিত্তথলির রোগে আক্রান্ত সাবেক যুবদল নেতা তালোড়ার মুনছুর রহমান, দুপচাঁচিয়ার শহীদ রামীমের মা রওশন আরা, বয়স ও অসুস্থতার ভারে ক্র‍্যাচে ভর করে চলাফেরা করা আদমদিঘীর আব্দুল আজিজ মাস্টার, রামপুরার অসুস্থ ব্যক্তি তোতা মন্ডল এবং বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে মেরুদন্ড ভেঙে অসুস্থ হয়ে পড়া সান্তাহারের রাকিবুল হাসান চঞ্চল। তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা পেয়ে এসব অসহায় মানুষদের চোখে ছিল কৃতজ্ঞতা ও আশার আলো। চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে যাওয়া রাকিবুল হাসান চঞ্চল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন যেন তিনি বাঁচার শেষ আশাটুকু আবার ফিরে পেলেন। অন্যদিকে সহায়তা প্রাপ্ত সকলেই যুবদল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমানের প্রতি। মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও আবু হাসান জানান, হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের তৃণমূলের সকল মানুষের কথা চিন্তা করেন তাদের অভিভাবক তারেক রহমান। তারা বলেন, তাদের নেতা নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তৃণমূলের সহায়তা প্রত্যাশী মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে। সেই লক্ষ্যে যাচাই-বাছাই এর মাধ্যমে তারা উপজেলা ভিত্তিক ছুটে যাচ্ছেন তৃণমূলের অসহায় ও অসুস্থ ব্যক্তিদের কাছে যারা দীর্ঘ সময় সহায়তা বঞ্চিত হয়ে আছেন। জেলা যুবদলের এই দুই নেতা বলেন, তারা যখন বিভিন্ন উপহার নিয়ে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন তখন তারা উপলব্ধি করতে পারছেন এই বাংলার মানুষ কি পরিমান ভালবাসে জিয়া পরিবারকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরেই তাদের ভালোবাসা ও ভরসা যেন কেন্দ্রীভূত হয়েছে তারেক রহমানকে ঘিরে। প্রত্যেকেই যেন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তার দেশে ফেরার। আর তিনি যেহেতু বগুড়ার সন্তান তাই তাকে ঘিরে বগুড়ার সাধারণ মানুষের ভালোবাসা ও আগ্রহ বরাবরই কিছুটা বেশি। যুবদলের ইতিবাচক এই কাজের ধারা অব্যাহত রাখতে তারা সকলের দোয়া কামনা করেছেন।
    সর্বশেষ সংবাদ
    1. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    2. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    3. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    4. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    5. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    6. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    7. বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের
সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় আদমদীঘি উপজেলা যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬