Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে হাজারো নেতাকর্মীর ঢল
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ১৯:০৬
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ১৯:০৬

    আরো খবর

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে হাজারো নেতাকর্মীর ঢল

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ১৯:০৬
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ ১৯:০৬

    বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী
র‍্যালীতে হাজারো নেতাকর্মীর ঢল
    নানা আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির। এরপর বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালিতে যোগদান করতে সমবেত হন বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ। র‍্যালীর আগে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে অচিরেই বাংলাদেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজপথে সকল লড়াই সংগ্রামে প্রতিকূল সময়ে যুবদলের নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এজন্য তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বাদক দলের বাদ্য আর নেতাকর্মীদের প্রাণঢালা উচ্ছাসের সাথে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালী। প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি- আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, এাড. এনামুল হক পান্না, আলী রেজা রুনু ও সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, বাবুল প্রধান ও মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন ও মোসলেম উদ্দিন স্বপন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। সার্বিক আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে বগুড়ায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন অত্যন্ত সফলভাবে পালিত হয়েছে। তিনি বলেন তাদের অভিভাবক তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের পাশাপাশি তারা যুবদলের সকল ইউনিটকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। সকলের সন্মিলিত ভূমিকায় বগুড়া যুবদল পরিবার সারাদেশে মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬