Journalbd24.com

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • "রাজনীতিতে নয়, স্পোর্টসকে এগিয়ে নিতে কাজ করে যাবো"- বগুড়ায় তামিম ইকবাল
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ২০:১৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ২০:১৬

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে
    বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    "রাজনীতিতে নয়, স্পোর্টসকে এগিয়ে নিতে কাজ করে যাবো"- বগুড়ায় তামিম ইকবাল

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ২০:১৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ ২০:১৬

    রাজনীতিতে নয় ক্রিকেটসহ সব ধরণের খেলাকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এছাড়াও শারীরিক অসুস্থতার জন্য আগামী বিপিএলে অংশ নেওয়ার সম্ভবনাও খুব কম বলে জানান তিনি৷

    শুক্রবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে অনুষ্ঠিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি।
    ইউনিয়ন পর্যায়ে থেকে সেরা ২০ জন খেলোয়াড় বাছাইয়ের উদ্দেশ্যে বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত বিএফএ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। আর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেহেতু ক্রিকেটের বরপুত্র তামিম ইকবাল মানেই ক্রীড়াপ্রেমীদের কাছে আবেগ, ভালবাসা ও এক অন্যরকম অনুভূতির নাম। সেই তামিমকেই যেন কাছ থেকে এক নজর দেখতে দর্শকদের ঢল নেমেছিল বগুড়া সদরের এরুলিয়ার হাটখোলা বালুর মাঠে। মাঠের চারিদিকে উপচে পড়া ভীড়ের পাশাপাশি ফাঁকা ছিলনা আশেপাশের বড় গাছগুলোর ডাল ও ভবনের ছাদগুলোও। সবখানেই ছিল নানা বয়সী মানুষের ঢল।
    রেফারির বাঁশির সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বয়েজ ক্লাব ও তরুণ যুব সংঘ গোলের জন্য একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মরিয়া হয়ে ওঠে। খেলার নবম মিনিটেই মাথায় করা স্ট্রাইকার হুজাইফার নিখুঁত শটে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। এরপর দুই দলের খেলোয়াড়দের একাধিকবার গোলপোস্টে বল ঢুকানোর চেষ্টা চলমান থাকলেও নতুন করে আর কোন গোল হয়নি। তবে পুরো খেলা জুড়ে বজায় ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময় শেষ হলে ১ গোলে ভর করেই বিদ্যুৎ বয়েজ ক্লাব নিশ্চিত করে বিজয়ী শিরোপা।
    এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন ক্রিকেটের পাশাপাশি বগুড়াসহ সারাদেশে ফুটবল খেলারও উত্থান হতে হবে। ছোট বড় টুর্নামেন্টের মাধ্যমে খুঁজে বের করতে হবে কৃতি খেলোয়াড়দের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির প্রমুখ।
    খেলায় চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় গরু ও রানার্স আপ দলকে ছাগল পুরস্কারসহ ট্রফি তুলে দেন অতিথিরা। ক্রিকেটের পাশাপাশি সারাদেশে অব্যাহত থাকুক এমন ছোট বড় ফুটবল টুর্নামেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাক তৃণমূলের কৃতি খেলোয়াড়েরা এমনই প্রত্যাশা সকলের।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬