Journalbd24.com

শুক্রবার, ১ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশায় ফুটপাত দখল-যত্রতত্র পার্কিংয়ে যানজট, নীরব সওজ কতৃপক্ষ
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৫ ১৯:৩৮
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৫ ১৯:৩৮

    আরো খবর

    বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা
    বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল
    বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে
    বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

    পোরশায় ফুটপাত দখল-যত্রতত্র পার্কিংয়ে যানজট, নীরব সওজ কতৃপক্ষ

    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৫ ১৯:৩৮
    পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৫ ১৯:৩৮

    পোরশায় ফুটপাত দখল-যত্রতত্র পার্কিংয়ে যানজট, নীরব সওজ কতৃপক্ষ

    উত্তরাঞ্চলের জেলা নওগাঁর পোরশা উপজেলা একটি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। পোরশা উপজেলার উপর দিয়ে হিলি ও সোনামসজিদ স্থলবন্দরসহ বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ যাতায়াত করে থাকেন। বিশেষ করে আম মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসা-যাওয়া করে থাকেন। উপজেলার প্রধান কয়েকটি সড়ক দিয়ে পরিবহনযোগে আম, ধান ও চালসহ বিভিন্ন ফসল সরবরাহ করা হয়ে থাকে।

    ব্যবসা-বাণিজ্য প্রসারের সঙ্গে বাড়ছে জনসংখ্যা ও যানবাহন। এসব যানবাহনের যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলসহ অব্যবস্থাপনায় তৈরি হচ্ছে যানজট। এখন উপজেলাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যানজট। 

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার নিতপুর সদর বাজার, সারাইগাছী বাজার, শিশা বাজার, ও গাঙ্গুরিয়া বাজারের উপর দিয়ে উপজেলার প্রধান সড়ক। এই বাজারগুলোর ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন অসাধু ব্যবসায়ীরা। ফুটপাতগুলো দখল হওয়ায় বাজারের ভিতরে প্রশস্ত জায়গা এখন সরু হয়ে গেছে। আর এই সরু জায়গায় পণ্যবাহী ট্রাক, পিকআপ, কার-মাইক্রো, বাস ও ট্রাকসহ অসংখ্য অটো চার্জার ভ্যান রেখে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরী কাজে ব্যবহৃত যানবাহন এবং পথচারীগন ভোগান্তিতে পড়ছেন। বাজারের মধ্যে যানজটের কারণে দুর্ঘটনায় ঘটছে প্রাণহানির ঘটনা। এরপরও যেন মাথা ব্যাথা নেই সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষের।
    সম্প্রতি উপজেলার নিতপুর কপালীর মোড়ে যানজটের মধ্যে বাইসাইকেল দুর্ঘটনায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঘটনার পরদিন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম উপস্থিত থেকে বেদখল হওয়া মোড়টির ফুটপাত দখলমুক্ত করেন।

    সারাইগাছী বাজারের ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, বাজারের সব সরকারি জায়গাসহ ফুটপাত দখল হয়ে গেছে। বাজারের রাস্তার উপর সারাদিন অটো ভ্যান চার্জারসহ বিভিন্ন যানবাহন দাঁড় করানো থাকে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
    ভ্যান চালক মাইনুল ইসলাম বলেন, আমাদের গাড়ি রাখার জায়গা নেই, তাই আমরা বাধ্য হই বাজারের ভেতর রাস্তার উপর গাড়ি রাখতে।

    পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সড়কের দুইপাশের রাস্তায় অবৈধ দোকানপাট এবং ভ্যান বা অটোরিক্সা এমনভাবে রাস্তা দখল করে রাখে যে, এসব সড়কের যে মূল উদ্দেশ্য যান চলাচল সেটিই এখন গৌণ ও উপেক্ষিত। কয়েকবার মাইকিং করার পরেও অবৈধ দখলদারেরা শোনেনি। তাই আইনগতভাবে উচ্ছেদ অভিযান দেখার জন্য উপজেলাবাসী সড়ক বিভাগের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। আর এ কাজটি করতে এবার উপজেলাবাসীর মধ্যে একটি ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে, তাই এটি বাস্তবায়নের এখনই উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।

    নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, আমরা কয়েকবার মাইকিং করে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে অনুরোধ করেছিলাম। কিন্তু কেউ শোনেনি। তাই আমরা এখন ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছি। শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। 

    বিষয়:
    নওগাঁ

    সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

    ১৬ মে, ২০১৯
    পোরশায় বিবাদমান জমির ধান উদ্ধার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
    ১৮ মে, ২০১৯
    আত্রাইয়ে ট্রাকসহ ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার
    ১৯ মে, ২০১৯
    শুক্রবার থেকে বাজারে পাওয়া যাবে বরেন্দ্র অঞ্চলের আম
    ২৩ মে, ২০১৯
    পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
    ২৫ মে, ২০১৯
    নওগাঁয় ধানের ন্যায্য মজুুরির দাবিতে মানববন্ধন অনুুষ্ঠিত
    ২৫ মে, ২০১৯
    রাণীনগরে ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত
    সর্বশেষ সংবাদ
    1. সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    2. ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    3. বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা
    4. বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল
    5. বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে
    6. বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
    7. নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮
    সর্বশেষ সংবাদ
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি

    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়

    বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই 
শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

    বগুড়ায় পকেট খরচের টাকা বাঁচিয়ে দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

    বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: 
গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল

    বগুড়ায় খেজুর গুদামে ভয়াবহ আগুন: গাড়িসহ ভস্মীভূত কোটি টাকার মালামাল

    বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে 
ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে

    বগুড়ার ৮ জন শিক্ষার্থী স্কলারশীপে ভর্তির সুযোগ পেলেন চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে

    বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের
বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

    বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

    নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬