Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ১৮:০৩
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ১৮:০৩

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে

    বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ১৮:০৩
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ১৮:০৩

    বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের 
চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা
    জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের আয়োজনে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এই সৃজনশীল আয়োজনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রতিযোগিতা পরবর্তী বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।” এসময় তিনি আরো বলেন, বগুড়ার কৃতি সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিশুদের অনেক ভালবাসতেন। তাই ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে যে সৃজনশীল আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। সুন্দর ব্যবস্থাপনায় ভবিষ্যৎ কান্ডারীদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি তাদের মাঝে ইতিবাচক চেতনা তুলে ধরতে এই প্রচেষ্টার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান জেলা ছাত্রদল সভাপতি সন্ধান ও সাধারণ সম্পাদক পলাশকে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সহিদুন্নবী সালাম ও কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এসময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিশুরা কেউ এঁকেছেন জিয়াউর রহমানের প্রতিকৃতি আবার কেউ তুলে ধরেছেন জাতীয় রাজনীতিতে জিয়াউর রহমানের নানা গুরুত্বপূর্ণ অবদানের দিকগুলো। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল মননের বিকাশে ছাত্রদলের উদ্যোগে ভবিষ্যতেও এমন ইতিবাচক কর্মসূচি চলমান থাকবে।
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬