Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভালো দামের আশায় নন্দীগ্রামে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা
    নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫ ২২:৫০
    নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫ ২২:৫০

    আরো খবর

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    ভালো দামের আশায় নন্দীগ্রামে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

    নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫ ২২:৫০
    নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫ ২২:৫০

    ভালো দামের আশায় নন্দীগ্রামে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলাজুড়ে এখন শুধুই আলু চাষের সরগরমে দৃশ্য। বাজারে আলুর দাম গত কয়েকদিন আগের চাইতে বর্তমানে কিছুটা বাড়তি থাকায় এবং আগাম মৌসুমে চাহিদা বৃদ্ধির সম্ভাবনায় কৃষকরা ধান কাটার পরপরই জমি প্রস্তুত করতে শুরু করেছেন। উপজেলার মাঠে মাঠে শুরু হয়েছে আগাম জাতের আলু বপন। আগাম আমন কাটতেই জমিতে আলু লাগানোর তোড়জোড় শুরু হয়েছে। উপজেলার রিধইল, কাথম, তেঘরি, দোহার, ভাটগ্রাম ও বুড়ইলসহ বিভিন্ন এলাকায় বিনা-৭ ও ৪৯ জাতের আমন ধান এ বছর আগাম চাষ হয়েছিল। তবে তারা আরো জানিয়েছেন গত কয়েকদিন আগের বৃষ্টিতে আলু সরিষা রোপন চাষ একটু পিছিয়ে গেছে। গত বছরের চেয়ে এ বছর আলু কম চাষাবাদ হচ্ছে বলে কৃষকরা জানান। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় আগাম জাতের ধান কেটে জমি তৈরির কাজ এখন পুরোপুরি শুরু হয়েছে। চলছে হাল চাষ দিয়ে জমি তৈরি কাজ। সব মিলিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। চলতি মৌসুমে এবার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন জাতের আলু লাগানো হচ্ছে। তবে বেশিরভাগ কৃষকরা এলাকাজুড়ে ডায়মন্ড, পাকরি, কাজললতা, কার্ডিলালসহ দেশি-বিদেশি বেশ কিছু উন্নতমানের আলু লাগাচ্ছেন। এর মধ্যে ডায়মন্ড জাতের আলুর প্রতি আগ্রহ বেশি। কারণ ৭০–৭৫ দিনের মধ্যেই তুলতে সুবিধা, রোগবালাই কম আগাম বাজারে দাম থাকে বেশি অনেক কৃষকই জানিয়েছেন, ডায়মন্ড জাতের আলু আগাম তুলতে পারলে বিঘা প্রতি লাভ হয় সাধারণ চাষের তুলনায় প্রায় দ্বিগুণ।

    কৃষকদের আশা আগাম আলু চাষে ভালো লাভ পাওয়া যায়। ২নং সদর ইউনিয়নের হাঁটুয়া আলাইপুর গ্রামের কৃষক ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত বলেন, আমি চার বিঘা জমিতে আগাম জাতের সানসাইন আলু রোপন করেছি। প্রতি বিঘা জমিতে আলু চাষে আমার ২৫ হাজার টাকা খরচ হয়েছে।  বাজারে ভালো দাম থাকলে আলু তুলে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার আলু বিক্রয় করতে পারব। রিধইল গ্রামের কৃষক সাজু বলেন, নন্দীগ্রামের মাটি আলুর জন্য খুব ভালো। গতবার আগাম আলু দিয়ে দাম না থাকায় লাভ কম হয়েছিল । তাই এবার তিন বিঘা জমিতে আগাম ডায়মন্ড লাগাচ্ছি। এবার যদি আগাম আলুর দাম ভালো থাকে তাহলে লাভ হবে।  তবে কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় ৫হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক কম।
    তবুও চলতি মৌসুমে লাভের আশায় এই উপজেলায় আগাম আলুবীজ বপন শুরু করেছে কৃষকরা। অনুকূল আবহাওয়া থাকলে এবার  গত বছরের চেয়ে এবছর বাজারে আলুর দাম বেশি হবে বলে আশা করছেন তারা। 

    উপজেলা কৃষি কর্মকর্তারা জাকিরুল ইসলাম বলেন, এবার আবহাওয়া খারাপ থাকায় গতবছরের চেয়ে চলতি মৌসুমে আলুর লক্ষ্যমাত্রা কিছুটা কম রয়েছে। আগাম চাষে উৎপাদন বাড়াতে আমরা মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজের পরামর্শ, সুষম সার ব্যবহারের নির্দেশনা দিচ্ছি। আগাম আলু ৭০–৭৫ দিনের মধ্যে বাজারে ছাড়তে পারলে কৃষকরা দারুণ লাভবান হবেন। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬