Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বগুড়ায় প্রতিবন্ধী নারীদের সম্মেলন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ ১৬:১৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ ১৬:১৯

    আরো খবর

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার আহ্বান

    জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বগুড়ায় প্রতিবন্ধী নারীদের সম্মেলন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ ১৬:১৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ ১৬:১৯

    জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে
বগুড়ায় প্রতিবন্ধী নারীদের সম্মেলন
    ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বগুড়ায় তিন উপজেলার ১৮০ জন প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডাব্লিউডিডিএফ এর আয়োজনে শনিবার শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে এই সম্মেলন হয়। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি প্রতিপাদ্যতে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। এসময় তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার নানামুখী ইতিবাচক উদ্যোগ নিয়েছে। তবে সরকারের একার পক্ষে কখনো সামগ্রিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। এক্ষেত্রে পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, সময়ের প্রয়োজনেই বর্তমানে প্রতিটি উপজেলাতেই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা প্রয়োজন। এই জনগোষ্ঠীর সকলকে যদি শিক্ষিত ও দক্ষ করে তোলা যায় তবে ইতিবাচক পরিবর্তন সাধন করা সম্ভব। ডাব্লিউডিডিএফ এর কর্মসূচি সহ-সমন্বয়কারী শারমিন আক্তার দোলনের সভাপতিত্বে এবং বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদানের পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। এসময় তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজও প্রতিবন্ধী নারীরা নানা বৈষম্যের শিকার। অধিকার প্রতিষ্ঠায় নানা আইন করা হলেও তার বাস্তবায়নের হার খুবই কম। দেশের উন্নয়নকে অগ্রগামী করতে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বোঝা মনে না করে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে যুক্ত করার জন্য অগ্রাধিকার প্রদান করতে হবে। একই সাথে সরকারি বেসরকারি সকল স্থানে প্রবেশগম্যতা নিশ্চিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। উইমেন গেইনিং গ্রাউন্ড (ডাব্লিউজিজি) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সোহেল মিয়া, প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের প্রতিবন্ধীতা বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার এবং জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী নারীদের নিয়ে কাজ করতে গঠিত কমিটির সদস্য অনামিকা পান্ডে। অনুষ্ঠানে বগুড়া সদর, কাহালু ও সোনাতলার নয়টি ইউনিয়নের মোট ১৮০ জন প্রতিবন্ধী নারী সম্মেলনে অংশগ্রহণ করেন।
    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬