Journalbd24.com

রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:৫১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:৫১

    আরো খবর

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:৫১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:৫১

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় 
যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল
    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি কামনায় বগুড়ায় জেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এই আয়োজন হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নুল আবেদীন চান, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া শুধু সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী নয় তিনি জনগণের নেত্রী। জেল, জুলুম, অন্যায়, অবিচার সবকিছু মাথা পেতে নিলেও কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি। এজন্য তিনি সারাদেশে একমাত্র আপোষহীন নেত্রী হিসেবে সকলের কাছে স্বীকৃত। তার গুরুতর অসুস্থতায় সারাদেশের কোটি জনতা আজ তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। বগুড়াতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পাশাপাশি দল-মত নির্বিশেষে সাধারণ জনগণ তার সুস্থতার জন্য ফরিয়াদ করে যাচ্ছেন। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, সবুজ দেওয়ান, সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, রাশেদ, বাবুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারন সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি,  সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর, সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক হান্নানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া ও কোরআন খতম শেষে জেলা যুবদলের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও আবু হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক বট বৃক্ষ যার ছায়াতেই আশ্রয় খুঁজে পেয়েছে সারা বাংলাদেশের কোটি জনতা। সারাদেশের মানুষের পাশাপাশি তার প্রতি এই বগুড়ার মানুষের আবেগ ও ভালোবাসা কিছুটা বেশি। তার অসুস্থতায় নেতৃবৃন্দরা অত্যন্ত উদ্বিগ্ন এবং ব্যথিত অবস্থায় রয়েছে। তারা ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল পরিচালনা করে যাচ্ছেন। এছাড়াও বুধবার বগুড়া শহর, সদর এবং গাবতলীতে তিনটি মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার সুস্থতার লক্ষ্যে ছাগল প্রদানেরও উদ্যোগ নেয়া হয়েছে। তারা দল-মত নির্বিশেষে এই দেশের একজন অদ্বিতীয় অভিভাবক বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতার লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন।
    সর্বশেষ সংবাদ
    1. উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু
    2. বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি
    3. জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    4. সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার
    5. বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত
    6. সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
    7. বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা
    সর্বশেষ সংবাদ
    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায়
নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি 
করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    বগুড়ায় শিষ্টাচার বহির্ভুত রাজনীতি করতে দেয়া হবেনা- যুবদলের হুঁশিয়ারি

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না 
বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স 
দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    সরকারের বাহিরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই- বগুড়া পুলিশ সুপার

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের
বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    বগুড়ায় জমি নিয়ে বিরোধ: ৮০ বছরের বৃদ্ধা মাকে বাঁচাতে গিয়ে ছেলেসহ আহত

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করা হবে- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    বগুড়ায় সায়েম ট্রাভেলস এর হাজী সম্মেলন: হজযাত্রায় প্রতারণা এড়াতে বিশেষ নির্দেশনা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬