Journalbd24.com

রবিবার, ২১ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৪

    আরো খবর

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৪

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায়
দোয়া মাহফিল ও খাবার বিতরণ
    বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার বিকেলে বগুড়া চেলোপাড়ায় অটোটেম্পু ও অটোরিকশা মালিক গ্রুপের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, কালাম শেখ, ফিরোজ হোসেন, মাসুদুল হাসান টুকু, আব্দুল হালিম পিয়াস, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর জেমস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান মিল্লাত, শ্রমিক নেতা কার্ত্তিক সরকার কান্তি, খোকন রায়, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া ও শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম বাপ্পী, সুজন ফকির প্রমুখ। আয়োজন প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা ধারাবাহিকভাবে প্রতিটি মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। শনিবার চেলোপাড়া এলাকার প্রায় দেড় হাজার শ্রমিক সৃষ্টিকর্তার দরবারে অশ্রুসিক্ত চোখে দোয়া করেছেন শুধুমাত্র প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে। পরিমল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়া এই দেশে রাজনৈতিক বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এখন আর শুধু বিএনপি নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের সাধারণ জনগণের নেত্রী। দেশের জন্য তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। দেশ ও জনগণের স্বার্থেই তাকে আবারো ফিরতে হবে মানুষের মাঝে। তাই তার সুস্থতা কামনা করে তারা খাবার বিতরণের পাশাপাশি সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে সব ধরনের প্রয়াস করে যাচ্ছেন যা চলমান থাকবে।
    সর্বশেষ সংবাদ
    1. মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ
    2. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    3. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    4. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    5. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    6. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    7. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    সর্বশেষ সংবাদ
    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির
প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬