Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আবাদ কমলেও বাম্পার ফলনের আশা নন্দীগ্রামের সরিষা চাষিদের
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৬ ২২:৪৭
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৬ ২২:৪৭

    আরো খবর

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    আবাদ কমলেও বাম্পার ফলনের আশা নন্দীগ্রামের সরিষা চাষিদের

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৬ ২২:৪৭
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৬ ২২:৪৭

    আবাদ কমলেও বাম্পার ফলনের আশা নন্দীগ্রামের সরিষা চাষিদের

    শীতের সকালের নরম রোদে নন্দীগ্রামের মাঠ-ঘাট যেন রূপকথার দৃশ্য। দিগন্তজুড়ে সরিষা ফুলের হলুদ আভা, চোখ জুড়িয়ে দেওয়া এক অনন্য সৌন্দর্য। যেদিকেই তাকানো যায় শুধুই হলুদ আর হলুদ। সরিষা ক্ষেতের ওপর ভাসছে মৌমাছির গুঞ্জন, ফুল থেকে ফুলে মধু আহরণে ব্যস্ত তারা। প্রকৃতির এই অপরূপ রূপ গ্রামবাংলাকে সাজিয়েছে নতুন সাজে।

    বর্তমানে বাজারে ভোজ্যতেলের দাম বেশি থাকলেও গত বছরের তুলনায় চলতি রবি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় সরিষার আবাদ কিছুটা কমেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে মাত্র ৪ হাজার ৫৫০ হেক্টর জমিতে। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ কম হয়েছে।
    গত বছর উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছিল ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে। বাকি জমিতে চাষ হয়েছিল আলু। চলতি মৌসুমে অসময়ের বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে সরিষার বীজ বপণ করা সম্ভব না হওয়ায় অনেক কৃষক আলু চাষের দিকে ঝুঁকেছেন।
    তবে ফলনের দিক থেকে আশাবাদী কৃষকরা। প্রচলিত দেশি সরিষার চেয়ে বেশি ফলন হওয়ায় বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বারি-৯, বিনা-১১ ও টরি-৭ জাতের সরিষা চাষে আগ্রহ বাড়ছে। অনেক কৃষক আমন ধান কাটার পর জমি পতিত না রেখে সরিষা আবাদ করছেন, এরপর বোরো ধান রোপণ করবেন। ফলে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদনের সুযোগ তৈরি হচ্ছে।
    সরেজমিনে মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ সরিষা গাছে ইতোমধ্যেই ফুল এসেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার প্রতি বিঘা জমি থেকে ৬–৭ মণ সরিষা উৎপাদনের আশা করছেন তারা। সদর ইউনিয়নের চাষি সুশান্ত কুমার বলেন, প্রতি বছর ৬০–৭০ বিঘা জমিতে সরিষা করি। এবার ৯০ বিঘা জমিতে আবাদ করেছি। প্রতি বিঘা থেকে গড়ে ১০ হাজার টাকা আয় হয়।
    অন্যদিকে ১নং বুড়ইল ইউনিয়নের হাবিবুর রহমান ও জয়নাল জানান, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে সর্বোচ্চ ৩ হাজার টাকা খরচ হয়। প্রতি মণ সরিষা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি করা যায়। গড়ে ৭ মণ উৎপাদন হলে বিঘাপ্রতি ১০–১২ হাজার টাকা লাভ থাকে।
    কম সময়ে, কম খরচে এবং তুলনামূলক বেশি লাভ হওয়ায় সরিষা চাষ কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, সরিষা একটি স্বল্পমেয়াদি ও লাভজনক ফসল। সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হয়েছে। তেলের দাম বাড়ায় তেল ফসলের আবাদে আগ্রহ বেড়েছে। কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে আছে।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
    2. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    3. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    4. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    5. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    6. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    7. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল
ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬