Journalbd24.com

শনিবার, ২০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতায় সৈয়দপুরের শিক্ষার্থী শাহারিয়া ফাহিম
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২০:২৫
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২০:২৫

    আরো খবর

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতায় সৈয়দপুরের শিক্ষার্থী শাহারিয়া ফাহিম

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২০:২৫
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬ ২০:২৫

    ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতায় সৈয়দপুরের শিক্ষার্থী শাহারিয়া ফাহিম

    নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র মো. শাহারিয়া ফাহিম ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬ এ অংশ গ্রহনের জন্য থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছে। শাহারিয়া ফাহিম দলগতভাবে উদ্ভাবিত রোবাটিক্স বিষয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর এতে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্ব মঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ পাচ্ছে সে।
    শাহারিয়া ফাহিম তাঁর উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক দক্ষতার মাধ্যমে এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। সে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। তাঁর বাবা মো. দুলাল হোসেন। তিনি দিনাজপুরের বিরামপুরে পল্লী বিদ্যূৎ অফিসে কর্মরত। আর তাঁর মা মোছা. ফরিদা বেগম। ওই দম্পতির একমাত্র পুত্র সন্তান শাহারিয়া ফাহিম। বর্তমানে তাঁরা সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ায় বসবাস করেন। তাদের গ্রামে বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
    এদিকে,তাকে ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬ এ অংশ গ্রহনে উৎসাহিত করতে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
    ওই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী শাহারিয়া ফাহিমের হাতে পঞ্চাশ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে। লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ¦ মো. শফিয়ার রহমান সরকার উপস্থিত থেকে শাহারিয়া ফাহিমের হাতে ওই চেকটি তুলে দেন।
     এ সময়  লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ মো. মশিউর রহমান, উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেন, উপাধ্যক্ষ (স্কুল) আহমেদ আলী, প্রভাষক মো. মহসিন আলী শাহ্, সুমন কুমার দাস, সহকারী শিক্ষক এইচ এম ইমরান, হিসাবরক্ষক  মো. জিল্লুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন,শাহারিয়া ফাহিমের মতো মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ফাহিম তার উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ প্রকাশ করা হয়। ফাহিমের এই অর্জনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করে তাঁর সাফলতা কামনা করেন।               

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী
    2. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    3. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    4. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    5. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    6. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    7. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    সর্বশেষ সংবাদ
    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি জানিয়ে নিজেই ডিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬