Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরের শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০১:০৬
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০১:০৬

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    পার্বতীপুরের শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০১:০৬
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০১:০৬

    পার্বতীপুরের শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ
 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটায় পার্বতীপুরের বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের নবম আসরের ওই প্রথম সেমিফাইনাল খেলার আয়োজন করা হয়।  এতে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার ৪-১ গোলে সৈয়দপুর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
     গতকাল শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এ খেলা শুরুর দুই মিনিটের মাথায় সৈয়দপুর ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবু বক্কর  কামারা দলের পক্ষে একমাত্র গোলটি করেন। পরবর্তীতে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারে ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন পেনাান্টির শটে  দলের পক্ষে প্রথম একটি গোল করে খেলায় সমতা ফিরে আনেন। পরবর্তীতে দ্বিতীয়ার্থের খেলা শুরুর নয় মিনিটের মাথায় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের ২০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়  মো. ইব্রাহিম দলের পক্ষে দ্বিতীয় গোলাটি করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। এরপর  সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল আমিন এবং ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের পক্ষে একটি করে গোল করেন। এতে সৈয়দপুর ফুটবল একাডেমিকে  ৪-১ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। গত কালকের প্রথম সেমিফাইনাল খেলায়  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন  সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. আল-আমিন।
    গতকাল শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ও নীলফামারী জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ¦ মো. শহিদুল ইসলাম সরকার। এতে সভাপত্বি করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটি সভাপতি ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন প্রামানিক
     গতকালকের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরিদপুরের জাহিদ মাহমুদ রিমন এবং সহকারী রেফারী ছিলেন দিনাজপুর সেতাবগঞ্জের  মো. জসিম উদ্দিন ও  নাটোরের মো. সাদ্দাম এবং চতুর্থ রেফারী ছিলেন বেলাইচন্ডীর সুশান্ত কুমার রায়। আর পুরো খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন দিনাজপুরের বীরগঞ্জের বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু এবং পার্বতীপুরের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান।
    টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ) জালাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরেফিন সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, সদস্য শাহজাহান আলী সাজু, মো. ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
     প্রথম সেমিফাইনাল খেলায় পার্বতীপুর উপজেলা  ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলা ও উপজেলার কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
     আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকেলের সোহেলা রানা ফুটবল ক্লাব (এসআরএফসি)  বনাম  নীলফামারীর খান ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে।
    উল্লেখ্য, দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫-২০২৬ এর নবম আসরে সৈয়দপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঠাকুরগাঁও, নীলফামারী, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলার মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। নকআউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, সিরাজগঞ্জ সবুজ সংঘ স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডারর্স ক্লাব, রাজবাড়ী সূর্য সেনা ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো এন্ড মন্ডল স্পোর্টস, ঠাকুরগাঁও এসআরএফসি এবং নীলফামারী খান ব্রাদার্স। আগামী ৩০ জানুয়ারি ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬