Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অটোমোবাইল খাতের দক্ষ কারিগরদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬ ১৯:৩৬
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬ ১৯:৩৬

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    বগুড়ায় অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অটোমোবাইল খাতের দক্ষ কারিগরদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬ ১৯:৩৬
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬ ১৯:৩৬

    অটোমোবাইল খাতের দক্ষ কারিগরদের 
বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে
    বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শাখার নির্বাচিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের চারমাথা সেফওয়ে মোটেলের অডিটোরিয়ামে কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অটোমোবাইল সেক্টরের শীর্ষ এই নেতা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে অটোমোবাইল সেক্টর এর সকল কর্মীর দক্ষতা বৃদ্ধিতে তারা নানামুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। বৈশ্বিক শ্রম বাজারে এই খাতে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। চীন, জাপানসহ ইউরোপের বাজারেও অটোমোবাইল খাতে দক্ষ কর্মী প্রেরণ করা গেলে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স অর্জন সম্ভব। বর্তমানে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রেজাউল করিমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল ইসলাম (রঞ্জু)। এই সময় তিনি বলেন, বর্তমানে তাদের সংগঠনে সারাদেশে ৩০ হাজারের বেশি সদস্য রয়েছে। ৬৪ টি জেলায় অটোমোবাইল সেক্টরকে এগিয়ে নিতে তারা কেন্দ্রীয়ভাবে কাজ করে যাচ্ছেন। তেল ও গ্যাসের গাড়ির পাশাপাশি আধুনিক যুগের ইলেকট্রনিক ভিকেল ব্যবস্থাপনায় তারা কারিগরদের প্রশিক্ষণের প্রতি জোর দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে তারা সারাদেশে শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় সফলভাবে শিল্পাঞ্চল গড়ে উঠেছে যা আগামী দিনের জন্য ইতিবাচক বার্তা। অটোমোবাইল খাত একটি সম্ভাবনাময় শিল্প তাই এই খাতকে এগিয়ে নিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে শচী নন্দন গোস্বামী, শাহীন কবির, আব্দুর রাজ্জাক, হানিফ মোল্লা, মো: রহমতুল্লাহ, কার্যকরী মহাসচিব আজাহারুল ইসলাম সেলিম, যুগ্ম মহাসচিববৃন্দ যথাক্রমে কামাল হোসেন, আবু সৈয়দ চৌধুরী, আরিফুল আবরার আরিফ, সহ অর্থ সম্পাদক সুলতান আহম্মেদ, প্রচার সম্পাদক সহিদুল মুন্সি, শ্রম সম্পাদক মনির শিকদার, সংগঠনের বগুড়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: নুরুল ইসলাম, উপদেষ্টাবৃন্দ যথাক্রমে মোহাম্মাদ আলী, এ্যাড. হযরত আলী, মতিউর রহমান বাবু এবং আতিকুর রহমান। মতবিনিময় সভা শেষে দোয়া ও সংগঠনের বর্ষপূর্তিতে নেতৃবৃন্দদের অংশগ্রহণে প্রাণবন্ত রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬