Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ফুলবাড়ীতে অবৈধ নলকূপ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬ ০৯:১৯
    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬ ০৯:১৯

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ফুলবাড়ীতে অবৈধ নলকূপ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬ ০৯:১৯
    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬ ০৯:১৯

    ফুলবাড়ীতে অবৈধ নলকূপ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর আওতাধীন একটি গভীর নলকূপের কমান্ডিং এলাকায় অবৈধভাবে সেচযন্ত্র পরিচালনা ও পানি ব্যবসার অভিযোগ উঠেছে।

     এ ঘটনায় সংশ্লিষ্ট অবৈধ সেচ লাইসেন্স বাতিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ জরুরি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

    এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন গনিপুর গ্রামের বাসিন্দা ও বিএমডিএ নিয়োগপ্রাপ্ত অপারেটর মোছাঃ আয়েশা সিদ্দিকা। তিনি উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গনিপুর মৌজার ৩৮ নম্বর খতিয়ানের ১৫০ নম্বর দাগে অবস্থিত একটি গভীর নলকূপের দায়িত্বপ্রাপ্ত অপারেটর হিসেবে দীর্ঘদিন ধরে কৃষকদের সেচ সুবিধা দিয়ে আসছেন।

    অভিযোগে উল্লেখ করা হয়, একই কমান্ডিং এলাকার মধ্যে জনাব প্রফুল্ল চন্দ্র দাস ২০১৬ সালে একটি সেচ লাইসেন্স গ্রহণ করেন (লাইসেন্স নং- ৮৪/অনু/ফুল/২০১৫-১৬, তারিখ: ২৫ জানুয়ারি ২০১৬)। তবে পরবর্তীতে তিনি বিএমডিএর বিধি-বিধান অমান্য করে অবৈধভাবে সেচযন্ত্র পরিচালনা ও পানি বিক্রির ব্যবসা শুরু করেন, যা স্থানীয় কৃষকদের মধ্যে বিরোধ ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

    অভিযোগকারী আয়েশা সিদ্দিকা জানান, বিষয়টি উপজেলা সেচ কমিটিতে উপস্থাপন করা হলে সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে অবৈধ সেচযন্ত্র পরিচালনা ও বিএমডিএ এলাকার সেচ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির বিষয়টি প্রমাণিত হওয়ায় ২০১৭ সাল থেকে সংশ্লিষ্ট সেচ পাইপলাইনের কার্যক্রম স্থগিত রাখা হয়।

    এছাড়া বিএমডিএ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একই কমান্ডিং এরিয়ায় নিয়ম বহির্ভূতভাবে গভীর বা অগভীর নলকূপ স্থাপন ও পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সরকারি নিয়মনীতি ও লাইসেন্স হালনাগাদ না করেই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে পানি বিক্রির ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে প্রফল্য চন্দ্র জানায় ব্যবসায়ীক প্রতিহিংসার কারনে এ অভিযোগ আনায়ন করা হয়েছে।

    সরেজমিনে দেখা যায়, গনিপুর মৌজায় একটি বিএমডিএ গভীর নলকূপ ও চারটি অগভীর নলকূপ রয়েছে। এসব নলকূপের মধ্যে দূরত্ব কোথাও প্রায় ১৫০০ মিটার, আবার কোথাও মাত্র ২০০ মিটার। অভিযোগকৃত অগভীর সেচ পাম্পটি বিএমডিএ গভীর নলকূপ থেকে আনুমানিক ১৫০০ মিটার দূরে হলেও অন্য একটি সেচ পাম্প থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে অবস্থিত, যা সেচ পাম্প স্থাপন আইনের পরিপন্থি।

    এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হাছান অভিযোগটি তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

    অবৈধ সেচ লাইসেন্স বাতিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬