Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পুরনো স্বাদ নতুন করে, হাকিমপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব
    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ২২:৫৯
    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ২২:৫৯

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    পুরনো স্বাদ নতুন করে, হাকিমপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব

    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ২২:৫৯
    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ২২:৫৯

    পুরনো স্বাদ নতুন করে, হাকিমপুরে দুই দিনব্যাপী পিঠা উৎসব

    বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত হয়ে গেলো দুই দিনব্যাপী পিঠা উৎসব। ষষ্ঠ বারের মতো আয়োজিত এ উৎসবে পিঠার নানান স্বাদ নিতে সব বয়সী মানুষের ছিল উপচে পড়া ভিড়।

    বাঙালির ঘরে ঘরে শীত কিংবা গ্রীষ্মে একসময় পিঠাপুলির আয়োজন ছিল নিত্যদিনের বিষয়। তবে সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের পরিচয় করানো এবং সংস্কৃতিকে ধরে রাখতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেন আয়োজকরা।

    গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া মডেল স্কুল প্রাঙ্গণে ফিতা কেটে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই উৎসবস্থলে নানা বয়সী মানুষের ঢল নামে। উৎসবটি শুক্রবার রাত পর্যন্ত চলমান ছিল।

    উৎসব মাঠে ৮ টি স্টলে সাজানো হয় প্রায় শতাধিক রকমের পিঠাপুলি। স্টলগুলোতে ধান সেমাই, ভাপা পিঠা, পুলি, দুধ পুলি, পাটিসাপটা, ঝিনুক পুলি, জামাই সোহাগী, গোলাপ পিঠা, কানমুচুরি, পুডিং, পায়রা পিঠা, তেল পিঠা, দুধ চিতই, মুঠা পিঠা, ক্ষীর, রসগোল্লা, কেক, তেলেভাজা রসপিঠা, রোল পিঠা, লাভ পিঠা, শিম ফুল পিঠা, ডালবড়া, নারিকেল পিঠা, নকশি পিঠা, নয়নতারা পিঠাসহ বাহারি সব পিঠার পসরা সাজানো হয়। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ এসব স্টলে পিঠা তৈরি ও বিক্রিতে অংশ নেন।

    স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন,
    এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। প্রতি বছর দুই দিনব্যাপী এই পিঠা উৎসব হয়। তবে সময় আরও বাড়ালে মানুষের অংশগ্রহণ আরও বেশি হতো।

    দর্শনার্থী আতিকুল, মানিক ও রুবিসহ কয়েকজন জানান, গত ছয় বছর ধরে আমরা নিয়মিত এই পিঠা উৎসবে আসি। এখানে এমন সব পিঠা পাওয়া যায়, যা ঘরে সাধারণত তৈরি হয় না। শতাধিক রকমের পিঠার স্বাদ একেক রকম, সবগুলোই অসাধারণ।

    লতিফা আক্তার, আঞ্জুমান, রিতা খাতুনসহ কয়েকজন দোকানী বলেন, বিগত ৬ বছর যাবৎ আমরা এই পিঠা উৎসব মেলায় দোকান দিয়ে আসছি। মাশাল্লাহ মেলায় অনেক সাড়া পাই। বেচাবিক্রি খুব ভাল হয়ে থাকে। আমরা প্রায় ১০০ প্রকার বিভিন্ন ধরনের গ্রামবাংলার হারানো ঐতিহ্য পিঠার আয়োজন করি। এগুলো আমরা বাড়িতে নিজ হাতে তৈরি করি। প্রতিবছর দুইদিন ব্যাপি মেলা হয়, যদি সপ্তাহ ধরে মেলা থাকতো তাহলে আমাদের জন্য আরও ভাল হতো।

    ডাঙ্গাপাড়া মডেল স্কুলের পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের সমাজ থেকে ধীরে ধীরে পিঠার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। পিঠা কী এবং কত ধরনের পিঠা আছে, অনেকে তা জানেই না। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা পিঠার সঙ্গে পরিচিত হচ্ছেন। ষষ্ঠ বারের মতো আয়োজন করে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠার ঐতিহ্য ও স্বাদ আবার ফিরে আসবে।

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬