Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর শহরে উর্দুভাষীদের (বিহারি) জন্য উর্দুতে মাইকিং
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪১
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪১

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    নীলফামারী - ৪ আসন (সৈয়দপুর-কিশোরগঞ্জ)

    সৈয়দপুর শহরে উর্দুভাষীদের (বিহারি) জন্য উর্দুতে মাইকিং

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪১
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪১

    সৈয়দপুর শহরে
উর্দুভাষীদের (বিহারি) জন্য উর্দুতে মাইকিং

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। সারাদেশে মতো সংসদীয় আসন ১৫, নীলফামারী - ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) এলাকায় জোরেশোরে চলছে নির্বাচনি প্রচার প্রচারণা। উত্তর জনপদের ছয়টি উপজেলা নিয়ে নীলফামারী জেলা। উপজেলাগুলো হচ্ছে সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ। এর মধ্যে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে নীলফামারী - ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ)  আসনটি গঠিত হয়েছে। এ আসনে সর্বমোট ভোটার সংখ্যা চার লাখ ৫১ হাজার ৮১৪ জন। তন্মধ্যে সৈয়দপুর উপজেলায়  দুই লাখ ৭৯ হাজার ৯১৪ জন এবং কিশোরগঞ্জ উপজেলায় দুই লাখ ২৩ হাজার ৯০০ জন। এছাড়াও পাঁচজন হিজড়া ভোটার রয়েছেন। সৈয়দপুর উপজেলার দুই লাখ ৭৯ হাজার ৯১৪ জন  ভোটারদের মধ্যে আবার ৭০ হাজারের বেশি ভোটার হচ্ছে উর্দুভাষী (বিহারী)। বিগত ১৯৪৭ সালের দেশ বিভাগের পর বিপুল সংখ্যক উর্দুভাষী পাশর্^বতী দেশ ভারত বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশে আসেন। তারা মূলতঃ  উর্দুভাষী (বিহারি)। এ সব উর্দুভাষীরা সৈয়দপুর শহরের ২২টি উর্দুভাষী ক্যাম্পে ও  শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বসবাস করে আসছেন। আগে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষীরা ভোটার ছিলেন না। গত ২০০৮ সালে ভোটার করা হয়েছে তাদের। সেই থেকে তারা সকল স্থানীয় ও  জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছেন। বিপুল সংখ্যক উর্দুভাষী ভোটার হওয়ার কারণে সব নির্বাচনে প্রার্থীদর জয় পরাজয়ে বড় নিয়ামকের ভূমিকা পালন করে তারা (বিহারি)। তাই বিপুল সংখ্যক উর্দুভাষী ভোটারের কথা  বিবেচনায় নিয়ে বরাবরের মতো এবারের জাতীয় সংসদ নির্বাচনেও ভোট প্রার্থনায় সৈয়দপুর শহরে বাংলার পাশাপাশি উর্দু ভাষায়ও মাইকিং করা হচ্ছে জোরেশোরে। প্রতিদিন সকাল দুইটা থেকে রাত  আটটা পর্যন্ত চলছে এই উর্দুভাষায় মাইকিং। এতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনাসহ নানা রকম নির্বাচনি শ্লোগান দেওয়া হচ্ছে। প্রধানতঃ শহরে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ উর্দুভাষী (বিহারি) ভোটারদের আকৃষ্ট করতেই এখানে উর্দু ভাষায় মাইকিং করা হচ্ছে।
     বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সরকারের পক্ষে উর্দু ভাষায় মাইকিংয়ে বলা হচ্ছে,“ আব্দুল গফুর সারকারকো ধানের শীষ মার্কামে ভোট দ্যাকা কামিয়াব বানাইয়ে।”  অর্থাৎ আব্দুল গফুর সরকারকে ধানের শীষে ভোট নিয়ে জয়যুক্ত করুন।
     আর জাতীয় পার্টির(এ) মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষে উর্দু ভাষায় মাইকিংয়ে বলা হচ্ছে, “ সিদ্দিকুল আলম সিদ্দিককো আপ আপনা কিমতি ওট দেকার কামিয়াব বানাইয়ে আউর খিদমতকা মউকা দে।” যার বাংলা করলে দাঁড়ায় সিদ্দিকুল আলম সিদ্দিককে আপনি আপনার মুল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিন। এ নিয়ে কথা হলে প্রতিদ্বন্দ্বি কয়েকজন প্রার্র্থীরা বলেন, মূলত উর্দুভাষীদের কাছে ভোট প্রার্থনা করতেই উর্দুতে মাইকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে উর্দুভাষীরা (বিহারি) খুব সহজে বুঝতে পারছেন কে কোন দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী। কোন প্রার্থীর কি নাম কিংবা  কি প্রতীক।
     উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মো. মাজিদ ইকবাল জানান, উর্দুভাষীরা এদেশের ভোটার হয়েছেন।  তাঁরা এখন নাগরিক। তাই উর্দুভাষী নাগরিকদের কাছে তাঁদের মাতৃভাষায় ভোট প্রার্থনা শ্রেয়। উর্দুভাষায় মাইকিং করায় উর্দুুভাষী  ভোটার ভাই বোনরা  অতি সহজে বুঝতে পারছেন কোন প্রার্থীর কি নাম।  কার কি প্রতীক। কে কোন দলের প্রার্থী। তিনি আরো বলেন, উর্দুভাষী পরিবারের বর্তমান প্রজন্ম ছেলেমেয়েরা বাংলা ভাষায় লেখাপড়া করছেন। তাই তারা বাংলা ভাষা বুঝেন। কিন্তু উর্দুভাষী প্রবীণ ব্যক্তিরা বাংলা ভাষা বলতে কিংবা তেমন একটাই বুঝেন না। তাই উর্দুভাষায় মাইকিং করায় তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। তবে এটি নতুন কিছুই না। এর আগেও সকল স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রচারেও প্রার্থীদের পক্ষে উর্দুতে মাইকিং করা হয়েছে।

     

    বিষয়:
    জাতীয় সংসদ নির্বাচন

    সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় সংসদ নির্বাচন

    ২০ জানুয়ারী, ২০২৬
    নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার
    ২১ জানুয়ারী, ২০২৬
    নতুন ভোটাররা রাষ্ট্রের চরিত্র বদলানোর সুযোগ পেয়েছে- বগুড়ায় উপদেষ্টা ফারুক ই আজম
    ২১ জানুয়ারী, ২০২৬
    নীলফামারী- ৪ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
    ২২ জানুয়ারী, ২০২৬
    বগুড়া-৩ আসনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ।
    ২২ জানুয়ারী, ২০২৬
    আত্রাইয়ে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত
    ২২ জানুয়ারী, ২০২৬
    সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে- বগুড়ায় রফিকুল ইসলাম খান
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬