Journalbd24.com

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভোটারদের দ্বারে যুবদল সম্পাদক আবু হাসান
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৩৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৩৮

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভোটারদের দ্বারে যুবদল সম্পাদক আবু হাসান

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৩৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৩৮

    বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভোটারদের দ্বারে যুবদল সম্পাদক আবু হাসান
    খরস্রোতা যমুনা পাড়ি দিয়ে কখনো নৌকা আবার কখনো বা মোটরসাইকেলে মাইলের পর মাইল বালুচর পাড়ি দিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ধানের শীষের প্রচারণায় দিন ব্যাপী গণসংযোগ করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। মঙ্গলবার সকাল থেকে বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম এর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে আবু হাসান এদিন সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী, জোড়গাছা ও বোহাইল ইউনিয়নে দিনব্যাপী কোথাও উঠান বৈঠক, পথসভা আবার কোন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার হাজারো মানুষের সাথে পর্যায়ক্রমে মতবিনিময়কালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়াকে বিএনপির ঘাঁটি বলা হয় যা আসন্ন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সকলকে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বগুড়া নামের কারণেই এই অঞ্চল সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বগুড়াতে আজ যেটুকু দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখেন তার সবটুকুই বিএনপি সরকারের আমলে তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়িত হয়েছে। বগুড়ার সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বগুড়া ১ আসনসহ সাতটি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। বগুড়া ১ আসনে যুবদলের কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরো বলেন, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া ১ আসনে বিগত সরকারের আমলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। অথচ চরাঞ্চলে থাকা অপার সম্ভাবনাকে কাজের লাগাতে পারেনি কেউ। আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে যমুনা নদী শাসন, চলাঞ্চলের কৃষিকে অনন্য পর্যায়ে পৌঁছানো, সাধারণ বাসিন্দাদের শিক্ষা, চিকিৎসা, ভাল যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে মর্মেও প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি সাধারণ মানুষকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কেও বর্ণনা করেন। শুধু ভোটের প্রচারণাতে নয় আগামী দিনের সকল উন্নয়ন কর্মকান্ডে সাধারণ মানুষকে সাথে নিয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়াও ভোট দেয়ার নামে যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন সেইসব দলের থেকেও তিনি সকল সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। জেলা যুবদলের এই প্রচারণা কার্যক্রমে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সোহাগ মাহমুদ, মামুনুর রশীদ মামুন, আবু জাফর, সদস্য ফিরোজ আলম বাবলা, সালমান সাদিক বাধন, মিনহাজ, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম-আহ্বায়ক রুবেল হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬