পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
নওগাঁর পোরশা উপজেলার একটি বোরো ধান ক্ষেত থেকে বুলু মন্ডল(৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুলু মন্ডল সাপাহার উপজেলার তিলনা দোয়াশ গ্রামের মোকলেছার মন্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিতপুর ইউপির কুলাডাঙ্গা বোরো ধান ক্ষেত থেকে ঐ লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, স্থানীয় কৃষকরা জমিতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। আমরা লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :