Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • এক জীবন্ত কিংবদন্তীর অবিরাম ছুটে চলার গল্প ড. একেএম জাকারিয়া
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৫
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৫

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    এক জীবন্ত কিংবদন্তীর অবিরাম ছুটে চলার গল্প ড. একেএম জাকারিয়া

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৫
    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৩৫

    এক জীবন্ত কিংবদন্তীর
অবিরাম ছুটে চলার গল্প

ড. একেএম জাকারিয়া

    দুর থেকে মনে হবে এক দুরন্ত যুবক মাইলের পর মাইল হেঁটে চলেছেন দূর্গম চরাঞ্চলের তপ্ত বালিয়াড়িতে। দলে তিনি এগিয়ে থাকেন সবার সামনে-পথ দেখিয়ে চলেন নতুন প্রজন্মকে। সরকারি দায়িত্ব থেকে অবসর নিয়েছেন ২০১৮তে। কিন্তু কাজ থেকে অবসর নেননি এক দিনের জন্যও। কাজের মাঝেই তিনি খুজেঁ পান তারুন্যের উৎস। তার অগ্রাধিকার তালিকায় থাকে সবচেয় অবহেলিত, সুবিধা বঞ্চিত আর হত দরিদ্র মানুষ। তাইতো তিনি তার কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন দূর্গম চরাঞ্চল আর

    হাওড় অঞ্চল যেখানে ঐ মানুষগুলির বসবাস বেশি। রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে ক্ষতিগ্রস্থ স্থানীয় জনগোষ্ঠির কর্মসংস্থান আর কোভিড-১৯ মোকাবেলায় তার নেতৃত্বেরও বেশ সুনামও রয়েছে। এ ধরনের মানুষরাই দেশ ও সমাজের অনুকরণীয়। বাংলাদেশ সরকারও তাঁকে অনুসরনীয় ব্যক্তিত্ব হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে।

    প্রচলিত অর্থে তিনি শিক্ষক না হলেও দেশ-বিদেশে তার ছাত্র-ছাত্রীর সংখ্যা নেহায়েত কম না। তার শিক্ষা-অধিবেশন গুলি সাজানো হয় মূলত: গ্রামীন উদ্ভাবনীকে কেন্দ্র করে। ভিজিটিং সায়েন্টিষ্ট হিসেবে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলে তার ছাত্র-ছাত্রীরা তাকে ঊাবৎ এৎববহ ঞবধপযবৎ (ঊএঞ) বলে ডাকে। এই ডাক তাকে প্রেরণা দেয়, তারুন্যের শক্তিতে উজ্জীবিত করে। একবার এক আন্তর্জাতিক কর্মসূচিতে তাকে লক্ষ্য করে ড. এপিজে আব্দুল কালাম বলেছিলেন- ঐরং ংরসঢ়ষরপরঃু রং যরং মবহবড়ঁং ঃৎধফবসধৎশ, যব পধহ সধশব ভধৎসবৎং যধঢ়ঢ়ু রিঃয হড়ঃযরহম."

    টিভি ম্যাগাজিন ইত্যাদির ২৫ বছরের ইতিহাসে যে ক'জন কৃত্বিমান মানবিক মানুষকে উপস্থাপন করা হয়েছে-সেই তালিকায় বই পাগল পলান সরকারের পাশে তার নামও অন্তর্ভূক্ত হয়েছে। নন্দিত উপস্থাপক হানিফ সংকেত তাকে ফসলের ডাক্তার বলে ডাকেন। ইত্যাদির দুই এপিসোডে তার গবেষণা কর্মের উপর বিটিভিতে প্রচারিত হয়েছিল প্রতিবেদন। জলবায়ু সহিষ্ণু পানি সাশ্রয়ী প্রযুক্তি, গ্রামীন নারীর বীজ প্রযুক্ত, ফসলের ডাক্তার প্রভৃতি উদ্ভাবনীর গল্প গাঁথা জাতীয় দৈনিক প্রথম আলো, দৈনিক যায়যায় দিন, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি স্টার কভার স্টোরি হিসেবে প্রকাশ করেছিল। বিটিভির মাটি ও মানুষ তার গবেষণাকে অবলম্বন করে অসংখ্য এপিসোড প্রচার করেছে যা এখনও অব্যাহত আছে।

    তার ক্রেডিটে রয়েছে দেশ-বিদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশিত দেড় শতাধিক গবেষণা প্রতিবেদন ও ভিডিও। তার লেখা প্রবন্ধ ইউনিভার্সিটি অব ফিলিপিন্স এ্যাট লস ব্যানোসের টেক্সট বইয়ে স্থান পাওয়ার মর্যাদা পেয়েছে (ওঝইঘ-(ওউজঈ)-৫৫২৫০-১৮২-৫) । তার সংগ্রহে রয়েছে সহশ্রাধিক গ্রামীন উদ্ভাবনী যা প্রকৃত পক্ষ্যে জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নকে নির্দেশ করে।

    পেশাগত জীবনের প্রারম্ভিক পর্যায়ে তার একটি গবেষণার ফলাফল দেশের জন্য বয়ে আনে বিশাল এক সুসংবাদ। উচ্চমূল্যে আমদানী নির্ভরতাকে পাশকাটিয়ে দেশের অভ্যন্তরে হাইব্রীড ভুট্টা বীজ উৎপাদনের টেকনিক্যাল প্রটোকল আবিস্কারের ফলে নব্বই দশকের প্রথম দিক থেকে দেশে ভুট্টা চাষাবাদ দ্রুত সম্প্রসারণ হয়। এরই ধারাবাহিকতায় পোলট্রি ও ডেইরী শিল্প গড়ে উঠতে শুরু করে। অন্যান্য অর্জনের সাথে তার এ অসামান্য অবদানকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ২০০৪ সালে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার প্রাতিষ্ঠানিকভাবে প্রদান করে।

    কৃষি অর্থনীতি ভিত্তিক বাংলাদেশে কৃষি উৎপাদনের একমাত্র মৌলিক উপাদান বীজের ঘাটতি প্রায় ৭০%। গ্রামীন নারীরা এই ৭০% বীজ সরবরাহ করে কৃষি উৎপাদনকে অব্যাহত রেখেছে। তাদের এই ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দিয়ে দীর্ঘ ২০ বছরের গবেষণায় উদ্ভাবিত হয় গ্রামীন নারীর বীজ প্রযুক্তি (মারিয়া) মডেল। এ দুইটি মডেলের কার্যকারিতা এতটাই শক্তিশালী যে, তা দেশ ও দেশের গন্ডি পেরিয়ে সার্কভূক্ত দেশ সমূহে এবং আফ্রিকার বিভিন্ন দেশে ভাষান্তরিত হয়ে ছড়িয়ে পড়ে। জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিতি লাভ করেন এই গবেষক। দেশের অভ্যন্তরে লাভ করেন কৃষি সেক্টরে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার জাতীয় কৃষি পুরস্কার। এছাড়া এশিয়ার একমাত্র ব্যক্তি হিসেবে গ্রামীন উদ্ভাবনী (বীজ প্রযুক্তি) বহি: বিশ্বে ছড়িয়ে দেওয়ার কৌশল উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ লন্ডন থেকে তাকে ওহঃবৎহধঃরড়হধষ ঈড়সসঁহরপধঃরড়হ অধিৎফ, ২০০৪, এশিয়া মহাদেশে উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে স্বীকৃতির পাশাপাশি ভারত থেকে ঋষধসব অংরধ অধিৎফ (এড়ষফ গবফধষ) প্রদান করা হয়। সরকার কর্তৃক অনুসরনীয় ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতির পাশাপাশি অর্জন করেন জাতীয় পল্লী উন্নয়ন পুরস্কার (গোল্ড মেডেল)।

    এছাড়া খাদ্য নিরাপত্ত, গ্রামীন নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃত স্বরুপ যথাক্রমে ফুড এন্ড এগ্রি এ্যাওয়ার্ড, গ্রীণ ইনোভেশন এ্যাওয়ার্ড, আইটেব এ্যাওয়ার্ড ও ক্লাইমেট এ্যাওয়ার্ড অর্জন করেন। তবে এসব নিয়ে তার কোন আগ্রহ নাই। দূর্গম চরাঞ্চলে বসবাসকারী হত দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে বাস্তবতার নিরিখে কাজ করাই তার স্বপ্ন, তার গতির উৎস।
    তার ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি অনুমোদনে আরডিএতে প্রতিষ্ঠিত হয় চর উন্নয়ন গবেষণা কেন্দ্র। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের তিনি প্রতিষ্ঠাতা পরিচালক। অবসরের পর তিনি এই কেন্দ্রটির ভার তুলে দিয়েছে তার যোগ্য উত্তরসূরী ড. মোঃ আব্দুল মজিদের উপর। আর তিনি এমিরেটাস সায়েন্টিষ্ট হিসেবে পূর্নদ্দোমে চর উন্নয়ন কেন্দ্রিক গবেষণায় নিজেকে নিয়োজিত করেছেন একজন তরুন গবেষকের মত। সম্প্রতি এ কেন্দ্র থেকে প্রায়োগিক গবেষণা ভিত্তিক জার্নাল, ক্লাইমেট স্মার্ট ইনোভেশন বুক এবং চরাঞ্চল উপযোগী ২০টি ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সম্বলিত বই প্রকাশিত হয়েছে। এভাবে কেন্দ্রটি ইতোমধ্যে অন্যতম চর উন্নয়ন গবেষণা কেন্দ্র হিসেবে দেশে-বিদেশে সুপরিচিতি লাভ করেছে। এক দল নিবেদিত প্রাণ কর্মী সমন্বয়ে এ কেন্দ্রটি দূর্বার গতিতে এগিয়ে চলেছে। সেমিনার বা টেলিভিশনের পর্দায় টক শো গুলিতে যখন জলবায়ু সংকট নিয়ে বিশেজ্ঞদের কথার ফুলঝড়ি ফুটতে থাকে তখন তিনি তার অনুজ সহকর্মীদের নিয়ে চরাঞ্চলের মানুষের উন্নয়নে বাস্তব কিছু করার নেশায় এগিয়ে চলেন অবিরাম। তাই এই গল্পের শেষ হয় না।
    যাকে নিয়ে এই গল্প তিনি পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া সাবেক পরিচালক, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কৃতি সন্তান তথা বাংলাদেশের গর্ব, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী- এ সময়ের এক জীবন্ত কিংবদন্তী
    ড. একেএম জাকারিয়া।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬