Journalbd24.com

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সিটি করপোরেশন হলো বগুড়া   সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৯
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৯

    আরো খবর

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
    রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
    বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম
    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন
    বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৯
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৯

    জমি জমার বিরোধে কলেজ ছাত্রকে প্রাণ নাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

    বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার বাসিন্দা উজ্জল কুমার রায়। তিনি ওই এলাকার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জল কুমার রায় জানান, একই এলাকার বাসিন্দা ও তার কাকাতো ভাই রমেন রায় (পিতা: মৃত রমেশ চন্দ্র) এবং রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে, যার একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তিনি অভিযোগ করেন, মামলাটি তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষ চাপ সৃষ্টি করছে।

    উজ্জল কুমার রায় আরও জানান, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার ঘটনায় প্রকৃত দোষী চিহ্নিত না করেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে দায়ী করার অপচেষ্টা চালানো হয়, যার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের পরিবার নিরাপত্তাহীনতায় পড়ে।

    গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যেখানে অভিযোগ করা হয়, শুভ রায় প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানির চেষ্টা করেছেন। উজ্জল কুমার রায় এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, এটি তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

    সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পলাতক আসামী রিপন রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন, যা তাদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

    এ বিষয়ে নয়ন রায়ের মোবাইলে যোগাযোগ করা হলে তার মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা বলেন, "উজ্জল কুমার রায় ও তার পরিবার আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে, যার সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। এরই প্রেক্ষিতে আমরা ইতোমধ্যে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।"

    শুভ রায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে রিপন রায় বলেন, "ঘটনাটি নিয়ে আমি শুভ রায়ের সঙ্গে কথা বলেছি এবং সে তার ভুল স্বীকারও করেছে। কিন্তু আমি তাকে প্রাণনাশের কোনো হুমকি দেইনি। আমার বিরুদ্ধে সংবাদ সাজিয়ে প্রচার করা হচ্ছে।"

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
    2. রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
    3. বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম
    4. সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন
    5. বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু
    6. কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে লক্ষ লক্ষ পোনা
    7. সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি খায়রুল সম্পাদক বক্কর
    সর্বশেষ সংবাদ
     সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

    রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক 
গ্রেফতার

    রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

    বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

    বিএনপির সংরক্ষিত আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

    সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

    বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন,

লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু

    বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষ্য ৩২ হাজারের বেশি শিশু

    
                          কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয়
  মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে লক্ষ লক্ষ পোনা

    কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে লক্ষ লক্ষ পোনা

    সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি খায়রুল সম্পাদক বক্কর

    সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি খায়রুল সম্পাদক বক্কর

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬