Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে মানুষের চরম ভোগান্তি
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৭
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৭

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    সৈয়দপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে মানুষের চরম ভোগান্তি

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৭
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:৫৭

    সৈয়দপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির
পণ্য কিনতে মানুষের চরম ভোগান্তি

    নীলফামারীর সৈয়দপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য কিনতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নানা শ্রেণি পেশার মানুষকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকে পণ্য সংগ্রহ করতে না পেরে ফিরে যান। গতকাল বুধবার দুপুরে শহরের হাওয়ালদারপাড়ায়  টিসিবির পণ্য বিক্রয়ের একটি পয়েন্টে সরেজমিনে গিয়ে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়।
     উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভা ১৫টি ওয়ার্ড ও উপজেলার পাঁচটি ইউনিয়ন মিলে টিসিবির ডিলার (পরিবেশক) রয়েছেন দশজন। এদের মধ্যে পৌরসভার ১৫টি ওয়ার্ডের জন্য চার জন এবং পাঁচটি ইউনিয়নের জন্য ছয়জন ডিলার রয়েছে। আর সৈয়দপুর পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে টিসিবির কার্ডধারী রয়েছেন ১৮ হাজার ২২১জন।
    সৈয়দপুর পৌরসভা চারজন ডিলার ১৫টি ওয়ার্ডের টিসিবির কার্ডধারীদের পণ্য সরবরাহ করে থাকে। এদের মধ্যে মেসার্স সাকিল ট্রেডার্স পৌরসভা ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে টিসিবির কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি করে।
    মেসার্স সাকিল ট্রেডার্স  পক্ষ থেকে গতকাল বুধবার শহরের হাওয়ালদারপাড়া এলাকায় একটি পয়েন্ট টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। দুপুর আনুমানিক  পৌণে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায় ওই পয়েন্টটিতে টিসিবির পণ্য সংগ্রহ করতে আসা নানা শ্রেণি পেশার মানুষের দীর্ঘ লাইন। নারী ও পুরুষ মানুষ পৃথক পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন।
     খোঁজ নিয়ে জানা গেলে, পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি ছোলা (বুট), এক কেজি চিনি ও দুই শ’ গ্রাম চা পাতা নিয়ে একটি প্যাকেজ। এ প্যাকেজটি কিনতে গুনতে হচ্ছে ৬৯০ টাকা। এটি বাইরে বাজার থেকে কিনতে হলে ১ হাজার টাকার বেশি লাগার কখা। আর টিসিবির ডিলারের পয়েন্ট থেকে কিনতে তাদের ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে।
    গতকাল টিসিবির পণ্য কিনতে আসা সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাটোয়ারীপাড়ার রিকশা ভ্যানচালক মো. জয়নুল আবেদীনের সঙ্গে কথা হয় এ  প্রতিনিধির। তিনি জানান, টিসিবির পণ্য কিনতে সেই সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। এখন দুপুর ১২টা। এখনও পণ্য কিনতে পারেনি। তিনি জানান, প্রতিদিন  রিকশা ভ্যান চালিয়ে রোজগারে চলে সংসার। অথচ আজ সকাল থেকে কোন  যাত্রী কিংবা ভাড়া পরিবহন করতে পারেনি। এ সময় পাশেই তাঁর রিকশাভ্যানটি তালাবদ্ধ করে রাখা ছিল। জয়নুল আবেদীনের মতো সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে টিসিবির পণ্য সংগ্রহ করতে আসা মাজেদুল হক প্রামানিক, ১০ নম্বর ওয়ার্ডের রহজান আলী, রজব আলী ও মাহমুদা খাতুনেরও একই অবস্থা। তারাও দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে অপেক্ষার প্রহর গুনছিলেন। মাহমুদা বেগম জানান, রোজা রেখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও অনেক কষ্টকর।
     টিসিবির পণ্য না নিয়েই ফিরে যাচ্ছিলেন মো. একরামুল হক । তিনি জানান, রোদের মধ্যে অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে খারাপ লাগছে। তাই বাধ্য হয়ে চলে যাচ্ছি আজ। কালকে আবার আসবো।
     টিসিবির পণ্য কিনতে আসা অনেক বৃদ্ধা নারী পুরুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে  না পেরে রোদের মধ্যে বসে বসে অপেক্ষা করতে দেখা যায়। এদের মধ্যে একজন দিন মজুর আলাউদ্দিন। তিনি বলেন, আমি দিনমজুরী করে সংসার চালাই। টিসিবির পণ্য কিনতে এলে ওই দিন আর কোন কার্জকর্ম করা সম্ভব হয় না।
     মেসার্স সাকিল ট্রেডার্সের স্বত্ত¡াধিকারী  আলহাজ¦ মো. সাকিল বলেন, সৈয়দপুর পৌরসভার ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের ১ এক ১শ’র বেশি টিসিবির কার্ডধারী মানুষকে পণ্য সরবরাহ করতে হচ্ছে। আমি  সব সময় বেশি কর্মচারী  লাগিয়ে দ্রæততম সময়ের মধ্যে সুবিধাভোগীদের মাঝে পণ্য সরবরাহ দিতে চেষ্টা করি। তবে পণ্য দিয়ে টাকা গুনে নিতে একটি সময় লাগে। অনেকে আবার ভাংতি টাকা নিয়ে আসেন না। তাদের ভাংতি দিতেও একটু সময় লাগে। সকলেই যদি নির্দিষ্ট পরিমাণ টাকা খুচরা  করে নিতে আসেন ,তাহলে খুব তাড়াতাড়ি পণ্য সরবরাহ দেয়া সম্ভব হয়।

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬