Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৫
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৫

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৫
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৫

    সান্তাহার জংশন ষ্টেশনে ওভারব্রীজ নির্মাণে ধীরগতি

    বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে নতুন করে শুরু হয়েছে ওভার ব্রীজের (পদচারি সেতু) নির্মাণ কাজ। ১৮৭৮ সালে সান্তাহার জংশন ষ্টেশন নির্মাণ হওয়ার পর গত বছর ষ্টেশনের ব্রডগ্রেজ লাইনের ওভারব্রীজটি ভেঙে  নতুন করে ওভারব্রীজের নির্মাণ কাজ শুরু হয়। রজলীন কনন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ওভারব্রীজ নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছেন। ওভারব্রীজের নির্মাণ কাজ ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রাতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজ শেষ করতে পারেননি। ওভারব্রীজ নির্মাণ কাজরে ধীর গতি হওয়ায় ষ্টেশনে আগত ট্রেন যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। 
    রেলওয়ে ব্রীজ সেকশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, নির্মাণ ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে। অর্থ ছাড় না হওয়ার কারনে ঠিকাদার তার নির্মাণ কাজ চালিয়ে যেতে পারছেন না বলে ওই বিভাগ সূত্রে দাবি করা হয়েছে। এদিকে ওভারব্রীজের কাজ শেষ না হওয়ায় ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন শত শত যাত্রীকে রেললাইনের মধ্যে দিয়ে ঝুকিঁ নিয়ে চলাচল করতে হচ্ছে।
    পাকশী বিভাগের রেলওয়ে ব্রীজ সেকশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ওভারব্রীজের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ টাকা। গত বছরের প্রথম দিকে ওভার ব্রীজটির নির্মাণ কাজ শুরু করা হয়। রজলীন কনন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ওভারব্রীজ নির্মাণ কাজের দায়িত্ব পান। শুরুতে ওভারব্রীজের নির্মাণ কাজে গতি থাকলেও বর্তমানে ঢিলেতালে চলছে এর নির্মাণ কাজ। স্বল্প সংখ্যক নির্মাণ শ্রমিককে ব্রীজের নির্মাণ কাজ করতে দেখা গেছে। এদিকে ওভারব্রীজটি সময় মত নির্মিত না হওয়ায় ট্রেন যাত্রীদের রেললাইনের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিদিন সান্তাহার জংশন ষ্টেশনের ওপর দিয়ে প্রায় ৪২টি ট্রেন চলাচল করে। এই সমস্ত ট্রেনের যাত্রীরা আগে ওভারব্রীজ ব্যবহার করতো কিন্তু বর্তমানে ওভার ব্রীজ না থাকায় সকল যাত্রীকে জীবনের ঝুঁিক নিয়ে চলাচল করতে হচ্ছে। গতকাল সান্তাহার জংশন ষ্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে দেখা হয় ট্রেন যাত্রী রানীনগরের বাসিন্দা ৬০ বছরের অধিক বয়সী দিলীপ দেবনাথরে সাথে। তিনি বলেন ওভারব্রীজ না থাকায় অনেক কষ্টে রেললাইনের মধ্যে দিয়ে ষ্টেশন এলাকা পার হয়েছি। কাজের অগ্রগতির বিষয়টি জানার জন্য  ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। এ বিষয়ে রেলওয়ে পাকশী বিভাগের উর্ধতন উপ-সহকারি প্রকৌশলী হাসান আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি, কাজের সময় বর্ধিত করার বিষয়টি স্বীকার করে বলেন, ফান্ডের কারণে ঠিকাদার কাজ করতে পারছেন না। এপর্যন্ত যে সকল কাজ হয়েছে তা ঠিকাদারের নিজস্ব তহবিল থেকে করেছেন একটি বিলও পাননি। তবে কাজটি দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

     

    বিষয়:
    আদমদীঘি

    সংশ্লিষ্ট সংবাদ: আদমদীঘি

    ৩০ নভেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোয়া ও এতিম খানায় ছাগল ছদগা দিলেন মহিত তালুকদার
    ৩০ নভেম্বর, ২০২৫
    নানা সমস্যায় জর্জরিত আদমদীঘির সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন!
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোকান ঘর ও খড়ের পালায় অগ্নিকান্ড
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘি হানাদার মুক্ত দিবস পালনের দাবীতে সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬