Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪৪
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪৪

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪৪
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪৪

    বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং 
সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
    বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: কুদরত ই-জাহান। পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ-ইস্ট ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামছুল হক, পিইউবি’র বিওটি সদস্য আয়শা বেগম ও সোহরাব আলী খান। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও বাংলা বিভাগের গেস্ট ফ্যাকাল্টি মোঃ নজরুল ইসলাম। বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফল একাডেমিক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তাগণ বলেন মানবতাবাদী, বিজ্ঞানমনস্ক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের তারা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রস্তুতে কাজ শুরু করেছেন। সরকারের পাশাপাশি উত্তরের শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে নানামুখী ইতিবাচক উদ্যোগ তারা হাতে নিয়েছেন। তারা স্বপ্ন দেখছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা বাংলাদেশসহ উন্নত বিশ্বে সম্মুখ সারিতে ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে সকল নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও সকল অনুষদের একজন করে নবীন ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রাণবন্ত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পিইউবির সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিইউবির উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬