Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৬ ১৫:২৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৬ ১৫:২৩

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৬ ১৫:২৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৬ ১৫:২৩

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায়
যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ২৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। রবিবার সকালে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সকলের হাতে এই সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনে আসন্ন উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাদশা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই বগুড়ার সন্তান তারেক রহমান দেশব্যাপী নানা মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছেন। তিনি বরাবরই সুবিধাবঞ্চিত মানুষের কাছে এক ভরসা ও আস্থার নাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধীরে ধীরে মানবিক, সাম্য ও ইতিবাচক সম্ভাবনাময় এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। বগুড়ার মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ঘরের সন্তানকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী করেছেন যার জন্য সাধারণ ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ১৭ বছরে উন্নয়নে পিছিয়ে পড়া বগুড়াকে এগিয়ে নিতে আগামীতেও বিএনপি এবং তারেক রহমানের ওপর ভরসা রাখার আহ্বান জানান জেলা বিএনপির শীর্ষ এই নেতা। এছাড়াও ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় বগুড়া জেলা যুবদল পরিবার যে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করলেন তার জন্য তিনি যুবদলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি- সবুজ দেওয়ান, যুগ্ম-সম্পাদক রাশেদুল কবির রাশেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সুজিত জয়সোয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা যুবদল পরিবারের পক্ষ থেকে প্রথম ধাপে আড়াইশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে পেরেছেন। পর্যায়ক্রমে এলাকাভিত্তিক তাদের সামর্থ্য অনুযায়ী এমন মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাদের। প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ প্রদানকৃত এই প্যাকেটে রয়েছে ১ কেজি পরিমাণ আতপ চাল, ডাল, ছোলা বুট, লাচ্ছা, চিনি, তেল, লবণ, গুঁড়াদুধ, মসলা, আলু, পিঁয়াজ, মুড়ি, সাবানসহ প্রায় ১৪ প্রকারের সামগ্রী। ঈদের আগে প্রধানমন্ত্রীর এমন উপহার পেয়ে সাধারণ মানুষ যে কতটা খুশি হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। নেতৃবৃন্দরা সকলের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করেছেন এবং প্রত্যেককে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬