Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী
    হায়দার আলী, পঞ্চগড়
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৪৬
    হায়দার আলী, পঞ্চগড়
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৪৬

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    হায়দার আলী, পঞ্চগড়
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৪৬
    হায়দার আলী, পঞ্চগড়
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৪৬

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে কুরুম নদীর উপর ব্রীজ চায় এলাকাবাসী।এই ঘাটে ব্রীজ হলে ২০ থেকে ২৫ টি গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে।

    এই ঘাটে ব্রীজ না হওয়ায় দীর্ঘ দিন থেকে দূর্ভোগ পোহাচ্ছেন তারা। এই ঘাট থেকে হাড়িভাষা বাজারের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। কিন্তু এখানে ব্রীজ না থাকায় প্রায় ৭ কিলোমিটার রাস্তা ঘুরে হাড়িভাষা বাজারে যেতে হয়। এই ঘাটে ব্রীজ হলে সময় ও অর্থের অপচয় কমবে। 

    এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,নদীর পূর্ব পাশে রয়েছে নদী সংলগ্ন গ্রাম সুমপাড়া, লক্ষপতিপাড়া, ডাঙ্গাপাড়া, ঢোলোপুকুর আশ্রায়ন, সিংগিয়াপাড়া, সরদারপাড়া, বড়বাড়ী। নদীর পশ্চিম পাশে রয়েছে নদী সংলগ্ন গ্রাম খোপড়াবান্দী, বালিয়াডাংগী, বীরপাড়া, তেলিপাড়া, প্রধানপাড়া, দেবীযাদু, দামুপাড়া, খালপাড়া গ্রাম। নানা প্রয়োজনে নদীর দুই পাশের বাসিন্দাদের নদী পারাপার হতে হয়।

    নদীর পূর্বপাশের গ্রাম  লক্ষপতি পাড়া গ্রামের বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দীন (৯৮) বলেন,এই ঘাট দিয়ে একসময় গরু মহিষের গাড়ী পাড়াপাড় হতো। পরে আবার বাঁশের সাঁকো নির্মাণ করা করা হয়েছিল। এই ঘাটে ব্রীজ হলে ২০ থেকে ২৫ টি গ্রামের মানুষ উপকৃত হবে।

    এক‌ই গ্রামের বিদ্যুৎ চন্দ্র রায় (৪৫) বলেন, হাড়িভাষা ইউনিয়নের সবচেয়ে বড় দুর্গা মন্দির নদীর পূর্ব পাশে  রয়েছে। নদীর পশ্চিম পাশের  বালিয়াডাংগী গ্রাম থেকেও আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা করতে আসতো। কিন্তু এই নদীই তাদের বিচ্ছিন্ন করেছে। আপনার মাধ্যমে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন অতি তাড়াতাড়ি যেন আমাদেরকে এখানে একটা ব্রীজ উপহার দেন।
    নদীর পূর্ব পাশের নদী সংলগ্ন সুমপাড়া গ্রামের বাবুল হোসেন (৪৯) বলেন, এই ঘাটে দীর্ঘ দিনে ব্রীজ
     না হওয়ায় নদীর পূর্ব পাশের রাস্তাটা কেটে বিচ্ছিন্ন হয়েছে। এই ঘাট দিয়ে হাড়িভাষা বাজার মাত্র ৩ কিলোমিটার। এখানে ব্রীজ না হওয়ায় ঢাঙ্গি দিয়ে ইউনিয়নের সবচেয়ে বড় বাজার হাড়িভাষা যেতে ৭ কিলোমিটার ঘুরতে হয়।
    নদীর পশ্চিম পাশের খোপরাবান্দী গ্রামের হাজেরা খাতুন (৪৫) বলেন, নদীর পূর্বপাশে আমাদের কৃষি জমি আছে। সেখানে ধান ও ভুট্টা আবাদ করি। সেগুলো বাড়িতে আনতে প্রায় ৭ কিলোমিটার পথ ঘুরে আসতে হয়।

    একই গ্রামের বানাচা (৫০) বলেন, নদীর পূর্ব পাশে ছোট বাজার
     রহিম মার্কেট। সেখানে বাজার করতে গেছিলাম। । এখানে ব্রীজ হলে সহজে  বাজারে যেতে পারব।

    নদীর ঘাটে দেখা হয় নদীর পশ্চিম পাশের দামুপাড়া গ্রামের বৃদ্ধ সফিজ উদ্দিন (৬০) এর সাথে। তিনি বলেন, নদীর পূর্বপাশে ডাঙ্গাপাড়া গ্রামে ৩ বছরের নাতি ও ৬ বছরের ভাতিজিকে নিয়ে মেয়ের বাড়িতে গেছি। এখন সেখান থেকে বাড়িতে যাচ্ছি। বর্তমানে নদীতে হাঁটু সমান পানি ও কাদা পার হয়ে মেয়ের বাড়ি যাতায়াত করতে খুব কষ্ট হয়। এছাড়া বর্ষাকালে অনেক পথ ঘুরে মেয়ের  বাড়িতে যেতে হয়।
    হাড়িভাষা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন বলেন, সুমপাড়া- খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে কুরুম নদীর উপর একটি ব্রীজ খুবই প্রয়োজন। এছাড়া এপাশ দিয়ে হাড়িভাষা ইউনিয়ন পরিষদ, হাড়িভাষা ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ব্যাংক ও হাড়িভাষা বাজার সহজে ও অল্প সময়ে যাওয়া যায়। এই ঘাটে ব্রীজ হলে এলাকার হাজার হাজার মানুষ সহজে হাড়িভাষা বাজারে যাতায়াত করতে পারবে। পাশাপাশি এলাকার আর্থ সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

     পঞ্চগড় সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
    উপসহকারী প্রকৌশলী কৃষ্ণ চন্দ্র রায় বলেন,আমি আপনার মাধ্যমে হাড়িভাষা  ইউনিয়নের সুমপাড়া-
     খোপড়াবান্দী কুরুম নদীর উপর হাটুয়ারঘাট  সম্পর্কে অবহিত হলাম। এলজিইডি পঞ্চগড় সদর কর্তৃক সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করবো।

    বিষয়:
    পঞ্চগড়

    সংশ্লিষ্ট সংবাদ: পঞ্চগড়

    ২৭ ডিসেম্বর, ২০২৫
    পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
    ২৭ ডিসেম্বর, ২০২৫
    তেঁতুলিয়ায় ১জন ট্রাক চালককে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড
    ১ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে ব‌ই বিতরণ অনুষ্ঠান
    ২ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
    ৩ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
    ১০ জানুয়ারী, ২০২৬
    বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬