Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৫০
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৫০

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকদের মুখে হাসি

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৫০
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০৮:৫০

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    নন্দীগ্রাম উপজেলায় নতুনভাবে গড়ে ওঠা নন্দীগ্রাম সরিষার হাট এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। মৌসুমের শুরু থেকেই মঙ্গলবার হাটবার ছাড়াও প্রায় প্রতিদিন বিপুল পরিমাণ সরিষা কেনাবেচা হচ্ছে। ফলে নতুন এই সরিষা হাট অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে আবাদ হয়েছে প্রায় ৪ হাজার ৫৫০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কম হলেও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ফলন হয়েছে আশানুরূপ। এতে উৎপাদন ঘাটতি অনেকটাই পুষিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    নন্দীগ্রাম সরিষার হাটের ইজারাদার মেহেদী হাসান শাহীন জানান, প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট ছাড়াও প্রায় প্রতিদিনই এখানে সরিষা কেনাবেচা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি আশপাশের উপজেলাগুলো থেকেও কৃষক ও বেপারিরা সরিষা নিয়ে আসছেন।
    বর্তমানে মানভেদে সরিষা ২৫শ থেকে ২৮শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বেপারি রেজাউল করিম বলেন, হাটটি কাছাকাছি হওয়ায় পরিবহন খরচ কম লাগে। একদিনেই ৬০ মণ সরিষা কিনেছি। আরেক বেপারি রাজু আহমেদ জানান, তিনি প্রায় ১০০ মণ সরিষা কিনেছেন এবং দাম আরও বাড়লে পরে বিক্রির পরিকল্পনা রয়েছে।

    সরিষা চাষি আকবর আলী বলেন, তিনি ৮ বিঘা জমিতে উন্নত জাতের সরিষা আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে। এখন কিছু বিক্রি করছি, বাকিটা রেখে পরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া যাবে বলেছেন তিনি। কৃষকদের মতে, ধান কাটার পর জমি ফাঁকা না রেখে সরিষা আবাদ করলে অতিরিক্ত আয় হয়। পাশাপাশি সরিষা চাষ জমির উর্বরতা বৃদ্ধি করে। অনেক কৃষক এখন সরিষার পাশাপাশি গম, মসুর ডাল ও ভুট্টার আবাদ করছেন, যা গ্রামীণ কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছে।

    স্থানীয় রিধইল গ্রামের জয়নাল আবেদীন বলেন, হাটটি নতুন হলেও অল্প সময়েই বড় সরিষার বাজার হিসেবে পরিচিতি পেয়েছে। সঠিক ব্যবস্থাপনা হলে এটি আঞ্চলিক পর্যায়ের অন্যতম বড় কৃষিপণ্য বাজারে রূপ নিতে পারে।

    উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। বাজারমূল্য ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন। আমরা উন্নত বীজ ও আধুনিক চাষ পদ্ধতি নিয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি।

    এদিকে দূরদূরান্তর থেকে আশা ক্রেতা ও বিক্রেতারা সহ নন্দীগ্রাম সরিষার হাটের ইজারাদার মেহেদী হাসান শাহীন জানান, সরিষার এই জমজমাট হাটে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জায়গা সংকট। বগুড়া–নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে হাটের পরিসর সংকুচিত হয়ে পড়েছে। ফলে অনেক সময় রাস্তার পাশেই সরিষা বোঝাই যানবাহন দাঁড় করিয়ে কেনাবেচা করতে হচ্ছে। এতে পথচারী ও যানবাহনের চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র ভোগান্তি।

    সংশ্লিষ্টদের মতে, হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মহাসড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ করা গেলে নন্দীগ্রামের সরিষার হাট কৃষক ও ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদে বড় সম্ভাবনার দ্বার খুলে দেবে।

    এ বিষয়ে সড়ক ও জনপদের উপ-বিভাগীয় কর্মকর্তা রুহুল আজম জানান, আইনশৃঙ্খলা সভায় বিষয়টি আলোচিত হয়েছে এবং খুব শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬