দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
দিনাজপুর জেলার দক্ষিণ অংশের বিরামপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” নামে একটি সংগঠণের আত্নপ্রকাশ হয়েছে।
বিরামপুরস্থ চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে ৫ উপজেলার সাংবাদিকদের নিয়ে রবিবার (১ মার্চ) ইফতার পরবর্তী সময়ে আলোচনা সভার মাধ্যমে নতুন এ সংগঠনের শুভ সূচনা ও ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
এতে মোরশেদ মানিককে আহবায়ক ও গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব, হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ: আজিজকে সদস্য করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি