Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটায় রানার প্লাজা
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:২১
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:২১

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটায় রানার প্লাজা

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:২১
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০৯:২১

    ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটায় রানার প্লাজা

    আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মাস পবিত্র মাহে রমজান। ঈদকে ঘিরে প্রতি বছরই কেনাকাটার ধুম পড়ে। ক্রেতাদের সেই চাহিদা পূরণে শহরের প্রাণকেন্দ্র সাতমাথার সন্নিকটে নবাববাড়ি সড়কে গড়ে ওঠা অন্যতম বৃহৎ শপিং মল রানার প্লাজা হয়ে উঠেছে ঈদের কেনাকাটার এক নির্ভরযোগ্য ও জনপ্রিয় গন্তব্য। 

    সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, প্রশস্ত চলাচলের ব্যবস্থা, লিফট ও চলন্ত সিঁড়ি সব মিলিয়ে পরিবার নিয়ে কেনাকাটার জন্য এটি হয়ে উঠেছে আরামদায়ক ঠিকানা। তলা ভিত্তিক সুবিন্যস্ত ব্যবস্থায় ক্রেতারা সহজেই প্রয়োজনীয় পণ্য খুঁজে পান। ভবনের নিচতলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকসের সমাহার রয়েছে। পাশাপাশি চশমার দোকান, শিশুদের গিফট আইটেম, জিমনেসিয়াম উপকরণ ও একটি সুপার শপ থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যও সহজেই সংগ্রহ করা যাচ্ছে। ফলে একই জায়গা থেকে ঈদের পোশাকের পাশাপাশি উপহার ও ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

    দ্বিতীয় তলা নারীদের জন্য বিশেষায়িত। শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, গাউন ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের বৈচিত্র্যময় সংগ্রহ রয়েছে এখানে। তৃতীয় তলায় পুরুষদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ট্রাউজার ও অন্যান্য পোশাক পাওয়া যাচ্ছে। আধুনিক ডিজাইন ও মানসম্মত কাপড়ের কারণে তরুণদের আগ্রহও চোখে পড়ার মতো। চতুর্থ তলায় শিশু ও কিশোর-কিশোরীদের জন্য আকর্ষণীয় পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীর বিশাল আয়োজন। পোশাকের পাশাপাশি জুতা-স্যান্ডেল, মোবাইল ও ইলেকট্রনিকস পণ্যের দোকান থাকায় এক স্থানেই প্রয়োজনীয় সব কেনাকাটা করা যাচ্ছে। উপরের তলায় রেস্টুরেন্ট থাকায় অনেকেই কেনাকাটার ফাঁকে ইফতার সেরে নিচ্ছেন। নামাজ আদায়ের ব্যবস্থাও রয়েছে ভবনটিতে।

    দোকানিরা জানান, এ বছর ঈদের কেনাকাটা আগেভাগেই শুরু হয়েছে এবং প্রতিদিনই বাড়ছে ক্রেতাসমাগম। বিভিন্ন মূল্যছাড় ও বিশেষ কালেকশন ক্রেতাদের আকৃষ্ট করছে। গরমের কারণে সুতি কাপড়ের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। মসলিন, জামদানি, সিল্ক ও কাতান শাড়িও বিক্রি হচ্ছে উল্লেখযোগ্য হারে।

    ক্রেতারা জানান, অন্যান্য খোলা মার্কেটের তুলনায় এখানে পরিবেশ বেশি সুশৃঙ্খল ও নিরাপদ। শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় রোজা রেখে কেনাকাটায় কষ্ট কম হয়। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই পরিবারসহ চলে আসছেন তারা।

    রানার প্লাজা স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শতাধিক দোকান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অসংখ্য মানুষের। নারী উদ্যোক্তারাও এখানে সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। সব মিলিয়ে আধুনিক সুযোগ-সুবিধা, সুশৃঙ্খল পরিবেশ ও এক ছাদের নিচে সবকিছু পাওয়ার সুবিধায় এবারও বগুড়াবাসীর ঈদ কেনাকাটার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে রানার প্লাজা। ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য এটি এখন অনেকের প্রথম পছন্দ।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬