Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাপ-আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ ২১:৪৬
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ ২১:৪৬

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাপ-আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ ২১:৪৬
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ ২১:৪৬

    সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য
কাপ-আপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের এডুকেশন সার্ভিসেস ফর আপ লিফটমেন্ট অব আল্ট্রা পুওর স্লাম ডুয়েলার্স  প্রজেক্টের (কাপ-আপ) দ্বিতীয় পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) সকাল দশটায় সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।
     এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
    ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের  প্রকল্প পরিচালক ও ডাম শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান।
     সভায় প্রকল্পের  প্রকল্প পরিচালক ও ডাম শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, কিং আব্দুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্পটি চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে। আর এটি আগামী ২০৩০ সালের ডিসেম্বরে শেষ হবে। উল্লিখিত সময়ের মধ্যে ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর  এবং নীলফামারীর সৈয়দপুরের বস্তি এলাকায় ১৯৫টি শিখন কেন্দ্রের মাধ্যমে উপানুষ্ঠানিক পদ্ধতিতে  প্রাক- প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করা হবে। প্রকল্পের মোট ৩০ হাজার ১০৫ জন শিক্ষার্থীর মধ্যে  সৈয়দপুর  পৌর এলাকার ১০ হাজার ৩৫ জন সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুরা প্রাক- প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা  সেবা পাবে। পরে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে  প্রকল্পের কো-অর্ডিনেটর (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) শেখ শফিকুর রহমান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
     প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরে পড়া শিশুদের শিক্ষার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করা দরকার। এক্ষেত্রে উপজেলা পরিষদের পক্ষ  থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। একই সঙ্গে এই প্রকল্পের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়নে তদারকি করা হবে।
    অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম  প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, হারুন অর রশিদ ও মরিয়ম  নেছা,  প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার  মো. আসাদুল্লাহ,  প্রকল্পের উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা বিল্লাল  হোসেন, বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থা ও কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।      

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬