Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ১৬:৩৪
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ১৬:৩৪

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    সনাতনীরা সর্বদাই ধানের শীষে আস্থা রেখেছেন- বাদশা

    বগুড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ১৬:৩৪
    সঞ্জু রায়:
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ ১৬:৩৪

    বগুড়ায় পূজা উদযাপন পরিষদের
উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত
    বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির আয়োজনে শুক্রবার সকালে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। এসময় তিনি বলেন, সনাতনীরা সর্বদাই বিএনপি এবং ধানের শীষের উপরে আস্থা রেখেছেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া সদরসহ জেলার সাতটি আসনেই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা নিজেদের ভোট দেয়ার মাধ্যমে বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করেছেন। এজন্য শুরুতেই তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাদশা বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ার সন্তান। নিজের পৈত্রিক ভিটার সাধারণ মানুষ তার কাছে পরিবারের সমান। রাজনৈতিক বৈষম্যে বিগত ১৭ বছর এই বগুড়া যে উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছেন তা অবশ্যই তারেক রহমানের হাত ধরেই দূর হবে। ইতিমধ্যেই দ্রুততম সময়ে বগুড়া বিমানবন্দর চালুকরণ, ঢাকা-বগুড়া রেলপথ ও বিশ্ববিদ্যালয় নির্মাণ, তিন হাজার কোটি টাকা ব্যয়ে করোতোয়া নদী রক্ষা প্রকল্প, সিটি কর্পোরেশন বাস্তবায়নসহ একাধিক উন্নয়নমূলক কাজ হাতে নেয়া হয়েছে। বগুড়ার মানুষ নিঃস্বার্থভাবে বিগত প্রতিকূল সময়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এই বগুড়ার পুত্রবধূ প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানকে ভালবেসে গেছেন। কারণ জিয়া পরিবার এই বগুড়াবাসীর একান্তই আপনজন। এই ভালবাসার ঋণ কোন কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব না তবে সমতার উন্নয়নের মধ্য দিয়ে বগুড়াবাসী তার প্রাপ্য উন্নয়ন অবশ্যই পাবেন। তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সদর আসন ছেড়ে দিয়েছেন তাই দেশ ও বিশেষ করে বগুড়ার বৃহত্তর উন্নয়নের স্বার্থে এই আসনে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে আবারো বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ডা: এন সি বাড়ই, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য দিলীপ কুমার দেব, জেলা কমিটির সাবেক সভাপতি অমৃত লাল সাহা, সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমর দাস, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সংগঠনের সহ-সভাপতি ও যুবদল নেতা সুজিত জয়সোয়াল, সংগঠনের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি, দিপক রায়সহ নেতৃবৃন্দ। আয়োজন প্রসঙ্গে সংগঠনের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, সম্প্রীতির এই বাংলাদেশে একমাত্র বিএনপির হাত ধরেই সনাতনীরা তাদের ন্যায্য অধিকার ও সম্মান পেয়েছেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত সনাতনী সমাবেশে বগুড়ার সনাতন ধর্মাবলম্বী সকলে ধানের শীষে ভোট দেয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এবারো একই ধারাবাহিকতায় সকলে আসন্ন সদরের উপনির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষার স্বার্থে পাশে থাকবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬