Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৯:৫৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৯:৫৭

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৯:৫৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৯:৫৭

    বগুড়া শেরপুরে পিকে মটরস'র উদ্যোগে 
বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় এসিআই মটরস (ইয়ামাহা) এর পরিবেশক পিকে মটরসের আয়োজনে পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিকে মটরস'র স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিকের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী। এ সময় অনুষ্ঠানে মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, অবশ্যই সকলকে মোটরযান আইন মেনে সড়কে গাড়ি চালাতে হবে। কখনোই কোন যানবাহন মোডিফাই করে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন কিংবা সাইলেন্সার যুক্ত করা যাবে না। এছাড়াও সর্বদা হেলমেট পরিধান করার জন্যেও তিনি সকলকে আহ্বান জানান। এছাড়াও শেরপুরে পিকে মটরস যে ইতিবাচক ধারাবাহিকতায় সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে তা আগামীতেও অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উত্তরা বাইক সেন্টারের স্বত্বাধিকারী শাহজাহান আলী, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন। শেরপুর ইয়ামাহা রাইডার্স ক্লাবের অ্যাডমিন মাহমুদুল হাসান মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন এসিআই মটরস এর ইয়ামাহার ডেপুটি রিজিওনাল ম্যানেজার (সার্ভিস) উত্তম কুমার দে, সিনিয়র টেরিটরি অফিসার সাইফুল হাসান সাইফ, সার্ভিস ইঞ্জিনিয়ার তাসাহুদ সালেহীন। আয়োজন প্রসঙ্গে পিকে মটরস এর স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিক বলেন, প্রতিবছর তাদের প্রতিষ্ঠানের সম্মানিত ক্রেতা, শুভাকাঙ্ক্ষী, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। তিনি বলেন, সকলের ভালোবাসা ও সহযোগিতাতেই বিন্দু বিন্দু করে আজ শেরপুরের পিকে মটরস পরিবার সারাদেশের মাঝে সুনাম কুড়িয়েছে যা আগামীতেও ধরে রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। পবিত্র মাহে রমজানে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬