Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ২০:০৮
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ২০:০৮

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ২০:০৮
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ২০:০৮

    নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, তিন লাখ টাকার ক্ষতি

    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম এলাকায় এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্বোতলা মাটির তৈরি বসতবাড়ির তিনটি ঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হঠাৎ করেই কৃষক খলিলুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
    পরে খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এ ঘটনায় স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িতে থাকা লোকজন কোনরকমে প্রাণ নিয়ে বের হয়ে আসতে পারলেও ঘরের ভেতরের অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান বলেন, রাতের বেলা হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা শুধু প্রাণ বাঁচিয়ে বের হতে পেরেছি। ঘরের ভেতরে থাকা কাপড়চোপড় আসবাবপত্র সব পুড়ে গেছে। এখন আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি। তিনি আরও বলেন, এই ঘরই ছিল আমাদের একমাত্র আশ্রয়। এত কষ্ট করে বানানো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সরকারের সহযোগিতা পেলে আবার নতুন করে ঘর তুলতে পারতাম। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬