Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:০৯
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:০৯

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:০৯
    নন্দীগ্রাম প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:০৯

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    মানবিকতা এখনো বেঁচে আছে এমনই এক হৃদয়স্পর্শী দৃষ্টান্ত স্থাপন করলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। শেষ সম্বল বিক্রি করে ক্যান্সারের সঙ্গে লড়াই করা অসহায় এক মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। (১১মার্চ) বুধবার দুপুরে ক্যান্সারে আক্রান্ত অসহায় মো. আব্দুল হাকিম সুলতান (৪৫) এর বাড়িতে ছুটে যান ইউএনও শারমিন আরা। এসময় তিনি সুলতানের শারীরিক খোঁজখবর নেন এবং তার হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও কম্বল তুলে দেন।

    প্রশাসনের এমন মানবিক সহায়তা পেয়ে আবেগে ভেঙে পড়েন সুলতান ও তার পরিবার। সহায়তা পাওয়ার পর কান্নাজড়িত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
    জানা যায়, নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেনের ছেলে সুলতান দীর্ঘ তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি তাদের ৩৩ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে। তবুও চিকিৎসা চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
    একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সুলতান। কিন্তু অসুস্থ হয়ে পড়ার পর থেকে তিনি আর কোনো কাজ করতে পারছেন না। ফলে পাঁচ মেয়েকে নিয়ে তার পরিবার এখন চরম অর্থকষ্টে দিন পার করছে।
    সুলতানের ক্যান্সারের অপারেশন করা হয়েছিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু অপারেশনের পর তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়ে। বর্তমানে তার পেটে স্থাপন করা একটি নলের মাধ্যমে মলত্যাগ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকায় শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণাও বাড়ছে দিন দিন।
    রমজান মাসেও পরিবারটির অবস্থা অত্যন্ত করুণ। অনেক দিন সেহরি ও ইফতার করতে হচ্ছে শুধু পানি খেয়েই।সুলতানের বৃদ্ধ বাবা আমজাদ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন,ছেলের চিকিৎসা করাতে যা ছিল সব শেষ হয়ে গেছে। জমি-জমাও বিক্রি করেছি। এখন সংসার চালানোর মতো কিছুই নেই। আমাদের ইউএনও স্যার যে সহায়তা করলেন, তা কখনো ভুলবো না। আল্লাহ তাকে ভালো রাখুক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন,মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সুলতানের বিষয়টি জানার পর আমি নিজেই তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি বিভিন্ন সহায়তার মাধ্যমে তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।তিনি আরও বলেন,সমাজের বিত্তবান মানুষ ও সামাজিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তাহলে সুলতানের মতো অসহায় মানুষদের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।স্থানীয়রা জানান, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।

    বিষয়:
    নন্দীগ্রাম

    সংশ্লিষ্ট সংবাদ: নন্দীগ্রাম

    ১৩ মে, ২০১৯
    নন্দীগ্রামে নববধুকে শ্বসরোধে হত্যা
    ১৮ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিদ্যুতের ১০টি খুটি ভেঙে অন্ধকারে উপজেলা,দুই শতাধিক বাড়িঘর লন্ডভন্ড
    ২১ মে, ২০১৯
    রমজান মাসের পবিত্র রক্ষা করতে হবে : মোশারফ এম পি
    ২৬ মে, ২০১৯
    নন্দীগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ২৩ জুন, ২০১৯
    নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬