Journalbd24.com

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ   খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১৫
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১৫

    আরো খবর

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার
    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
    জমে উঠছে বিভিন্ন মার্কেটে কেনাকাটা

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১৫
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ০৯:১৫

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    ঈদুল ফিতর অত্যাসন্ন। দরজায় কড়া নাড়ছে ঈদ। আর প্রায় সপ্তাহখানেক পরেই ঈদুল ফিতর। তাই ঈদের কেনাকাটায় জমে উঠেছে সৈয়দপুর শহরের বিভিন্ন মার্কেট ও বিপনীবিতান। ফুটপাত থেকে শুরু করে সকল মার্কেট ও দোকানগুলোতে এখন মানুষজনের উপচে পড়া ভীড়। বিশেষ করে কাপড়ের দোকানগুলোর তৈরি পোশাক ও থান কাপড়ের পসরা নিয়ে ক্রেতা আকর্ষণে ব্যস্ত সময় পার করছে ব্যবসায়ীরা।
    উত্তর জনপদের বাণিজ্য প্রধান শহর সৈয়দপুর। এ শহরের মানুষকে যে কোন উৎসব কিংবা  অনুষ্ঠানের কেনাকাটার জন্য বাইরের শহরে যেতে হয় না। বরং সৈয়দপুর শহরের পাশের অনেক জেলা ও উপজেলার মানুষজন কেনাকাটার জন্য ভীড় করেন সৈয়দপুর শহরে। কারণ এখানে রয়েছে উত্তরাঞ্চলের বৃহৎ সৈয়দপুর প্লাজার মতো অত্যাধুনিক সুপার মার্কেটসহ শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিভিন্ন প্রতিষ্ঠিত রিচম্যান,বন্ড, টপটেন, এপেক্স, লোটোরমতো প্রায় প্রতিটি নামীদামী ব্র্যান্ডের কাপড় ও জুতা স্যান্ডেলের শোরুম।  আর এসব শোরুমে ঈদুল ফিতরকে সামনে রেখে সব বয়সী মানুষের প্রচন্ড ভীড়। রমজানের শুরু থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের পদচারণা শুরু হয়েছে।  তবে এবারে রোজার প্রথম সপ্তাহ কিছুটা ঢিলেঢালা গেলেও দ্বিতীয সপ্তাহ থেকে শহরের বিভিন্ন মার্কেটগুলোতে মানুষজনের ভীড় বাড়তে শুরু করে। কারণ ইতিমধ্যে চাকুরিজীবীরা বেতন ও বোনাস হাতে পেয়েছেন। ব্যবসায়ীদের হাতে অর্থ থাকায় ঈদ বাজার ভালোই জমেছে। সব শ্রেণীর ক্রেতা তাদের পছন্দের তৈরি পোশাক কিনতে ঢু মারছেন এ মার্কেট থেকে  অন্য মার্কেটের গার্মেন্টস দোকানগুলোতে। ক্রেতাদের আগমনে বিক্রিবাট্টা এখন তুঙ্গে। সৈয়দপুরে ঈদ বাজারের বিভিন্ন মার্কেট ও বিপনি-বিতান ঘুরে  দেখা গেছে অধিকাংশ মানুষের হাতে শোভা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শপিং ব্যাগ। এদের মধ্যে কারও হাতে পোশাক বা কারও হাতে জুতা স্যান্ডেলের ব্যাগ।  ফলে মার্কেটগুলোতে ব্যস্ততা এখন তৈরি পোশাক ও বাহারী কাপড় ঘিরে। ক্রেতারা বাছাই করছেন তাদের পাঞ্জাবী,প্যান্ট, সার্ট, থ্রি পিসসহ বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের তৈরি পোশাক। ঈদের কেনাকাটায় বাহারি কাপড় আর হাল ফ্যাশনের গার্মেন্টস পোশাকের জন্য পৌর সুপার মার্কেট ও নিউ ক্লথ মার্কেটের আলাদা কদর রয়েছে ক্রেতাদের কাছে। ক্রেতারা প্রথমে ছুটে আসেন এসব মার্কেটে পছন্দের পোশাক খুঁজতে। দোকানিরা ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মজুদ করেন দেশীয় উন্নতমানের থান কাপড়, তৈরি পোশাকসহ, ভারতীয় ও পাকিস্তানের বর্ণীল পোশাক। সর্বশেষ বের হওয়া নজরকাড়া পোশাক পাওয়া যাচ্ছে মার্কেটগুলোর এসব দোকানে। মার্কেটের সুনাম বজায় রাখতে প্রতিটি দোকানি বিপুল পরিমাণ পোশাক সংগ্রহে রেখেছেন। যাতে কোন ক্রেতা যেন বিমুখ না হন মার্কেট থেকে। সরেজমিনে শহরের ওইসব মার্কেট ঘুরে দেখা যায়, সব দোকানেই ক্রেতাদের আনাগোনা। এসব মার্কেটে মহিলা, তরুণী ও পরিবারের সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের দেখা যায় দরদাম করতে। দাম সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের তুলনায় এবার সবধরনের কাপড়সহ তৈরি পোশাকের দাম বেড়েছে মাত্রাতিরিক্ত।
    শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার গৃহিনী শাকিলা পারভীন জানান, দুই কলেজ পড়ুয়া মেয়ের পোশাক কিনতে যে বাজেট নিয়ে এসেছি, তাতে কুলাচ্ছে না। বাজেটের মধ্যে যে পোশাক দেখছি তাও আবার মেয়ের পছন্দ হচ্ছে না। এখন কি করবো ভাবছি।  তিনি বলেন, আমাদের মতো মধ্যবিত্ত সংসারের মানুষের নাগালের বাইরে এবারের কাপড়ের দাম।
    দোকানিদের অভিমত কাপড়ের দাম সামান্য বাড়লেও বেচাকেনা ভালো হচ্ছে। পৌর সুপার মার্কেটের সাজু ক্লথ স্টোরের মো. সাজু বলেন, আল্লাহতায়ালার রহমতে অন্যান্যবারের মতো এবারও বেচা বিক্রি জমে উঠেছে তার দোকানে। এখানে দেশী বিদেশী হাল ফ্যাশন ও ব্র্যান্ডের শাড়ি কাপড়সহ সবধরণের পোশাকের কাপড় পাওয়া যাচ্ছে। এছাড়া হাল ফ্যাশনের সব ধরণের শাড়ী, থ্রিপিস, শার্ট ও প্যান্ট পিসসহ দেশী বিদেশী পণ্যের সমারোহ ঘটানো হয়েছে তার দোকানে। তিনি বলেন, ক্রেতাদের চাহিদা ও পছন্দের বিষয়টি মাথায় রেখে বাহারী সব কাপড় সংগ্রহে রয়েছে। সাশ্রয়ী দামে চলতি ফ্যাসনের সব রকম পোশাক পাওয়া যাচ্ছে। প্রতিটি পোশাকের ডিজাইনে নতুনত্ব রয়েছে, পছন্দেও সেরা।
    নীলফামারীর কুন্দপুকুরের বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী আমিনুল ইসলাম বলেন, স্ত্রী সন্তানকে নিয়ে হাল ফ্যাসনের পোশাক কিনতে সৈয়দপুরে এসেছেন। বেশ কয়েকটি দোকান ঘুরে অবশেষে সাজু ক্লথ স্টোর থেকে সাশ্রয়ী মূল্যে স্ত্রীর জন্য শাড়ি ও মেয়ের জন্য থ্রী পিস কিনেছেন। বাগদাদ ক্লথ স্টোরের মালিক গোলাম ইয়াজ দানী বলেন, ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে তার দোকানে দেশি বিদেশি উন্নতমানের বিভিন্ন ব্রান্ডের পোশাক ও থান কাপড় তোলা হয়েছে। বেচাকেনাও ভালো। আহমেদ ক্লথ স্টোর,থ্রী পিস ও শাড়ি ঘরের কর্ণধার  ডলার বলেন,  ঈদ উপলক্ষে এবারে দেশি বিদেশি উন্নতমানের ও থান কাপড়, থ্রী পিস, শাড়ি পাঞ্জাবি, শেরওয়ানি, বিয়ের শাড়িসহ নানা ব্রান্ডের পোশাকের  সমারোহ ঘটানো হয়েছে। সুলভে বিক্রি করা হয় বলে বেচাকেনাও ভালো হচ্ছে।
    শহীদ ডা. শামসুল হক সড়কস্থ ঢাকা ফ্যাসনের মালিক নাজমুল হোসাইন মিলন জানান, তার দোকান পাঞ্জাবী আইটেমের জন্য খ্যাত। এবারও  ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানীর নজরকাড়া ডিজাইনের পাঞ্জাবী তোলা হয়েছে। ছেলে ও মেয়েদের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক রয়েছে তার প্রতিষ্ঠানে। 
    এছাড়া বিভিন্ন ব্রান্ডের জুতো ও স্যান্ডেলের দোকানেও বেচাকেনা চলছে জমজমাট। তবে কসমেটিকস দোকানগুলোতে ভীড় থাকলেও বেচাকেনা তেমন একটা নেই। তবে ঈদের সপ্তাহখানেক আগে থেকে কসমেটিকস দোকানে বেচাকেনা বাড়বে বলে দোকানিরা জানিয়েছেন। 
    অপরদিকে, নারীদের পোশাক তৈরির প্রতিষ্ঠান সৌখিন টেইলার্সের মালিক রাজু জানান, রমজানের শুরুতেই সেলাইয়ের প্রচুর অর্ডার এসেছে।  কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে সেলাই মেশিনের চাকা। 

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ
    2. নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি
    3. সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়
    4. শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে
    5. অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার
    6. নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
    7. আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
    সর্বশেষ সংবাদ
    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি

    
সৈয়দপুরে ঈদ বাজারে
ক্রেতাদের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

    শাজাহানপুরে ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে

     অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    অগ্নিকাণ্ডের খবর প্রকাশের পরই ছুটে গেলেন ইউএনও, সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা

    আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

    আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬