Journalbd24.com

সোমবার, ১৮ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥
    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:৩৮
    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:৩৮

    আরো খবর

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥

    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:৩৮
    ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:৩৮

    ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥

    দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে বিএনপি সমর্থক হতদরিদ্র । বিএনপির সমর্থক হওয়ায় হতদরিদ্র ওইসব মানুষকে চালের স্লিপ না দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বুধবার (১১মার্চ) সকালে ফুলবাড়ী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণের সময় চালের স্লিপ নিতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। তাঁরা অভিযোগ করে বলেন, দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের নির্বাচনী কর্মীরা বিএনপির সমর্থকদের স্লিপ না দিয়ে বিতরণ কেন্দ্র থেকে বের করে দেন। এর আগে তারা চালের স্লিপ দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এক কপি ছবি ও বিশ টাকা করে নিয়েছেন। কিন্তু চাল বিতরণের সময় স্লিপ নিতে গেলে ধানের শীষে ভোট দিয়েছি বলে খালি হাতে বের করে দিয়েছেন। ভুক্তভোগী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের সুরতন বেগম, মাবিয়া বেগম, ফাতেমা বেগম ও লাভলী বেগম জানান, চালের কার্ড চাইতে গেলে কাঁটাবাড়ী গ্রামের ভুট্টু ও বাবু নামের দুই ব্যক্তি তাঁদের বলেন, এখানে শুধু ‘তালা’ প্রতীকের সমর্থকেরা চাল পাবেন। ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকদের কোনো চাল দেওয়া হবে না। এ দিকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। তিনি বলেন, “হতদরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া সহায়তা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বঞ্চিত করা অত্যন্ত নিন্দনীয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” অভিযুক্ত সৈয়দ আলী ভুট্টু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কার্ড বিতরণের কেউ না। উপজেলা প্রকৌশলীসহ সরকারী লোকজন কার্ড বিতরণ করেছে। স্থানীয় বাসিন্দা হিসেবে তারা আমার সহযোগিতা চেয়েছে তাই তাদের সাথে ছিলাম। ধানের শীষের ভোটাররা চাল পাবেনা এমন কথা কাউকে বলা হয়নি। আমিও বিএনপির বাইরের কেউ না। আমাদের বিরুদ্ধে একটি মহল উঠে পড়ে লেগেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বিষয়টি জানতে দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক এর মুঠোফোনে কল দিলে তিনিও ফোন কল রিসিভ করেননি। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের হতদরিদ্র মানুষের সহায়তার জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করেছেন। দিনাজপুর-৫ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক স্বতন্ত্রভাবে বিজয়ী হন। ভিজিএফ এর চাল বিতরণে তার কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক
    2. নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
    3. নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
    4. সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার
    5. সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    6. সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
    7. আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    পঞ্চগড়ে আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষক

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ 
পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ পপকন ব্যবসায়ী জালাল গ্রেফতার

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা 
বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুরে বাউস্টে সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

     সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    সাংবাদিকদের সাথে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬