Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের ব্যতিক্রমী উদ্যোগ অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৩৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৩৯

    আরো খবর

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের ব্যতিক্রমী উদ্যোগ অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৩৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৩৯

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের ব্যতিক্রমী উদ্যোগ

অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    বৃহস্পতিবার বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে পবিত্র-ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মো: তৌফিকুর রহমান।

    পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও দানের মাস। এই মাস আমাদের মানবিকতার শিক্ষা দেয়। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রতি বছরের ন্যায় ইফতার মাহফিল আয়োজন না করে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সহায়তায় ৩৮০ জন গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আলমগীর কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি তৌফিকুর রহমান।  তিনি বলেন, রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিয়াম মডেল স্কুল ও কলেজের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধও শেখানো প্রয়োজন। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি সব সময়ই মানবিক কাজে এগিয়ে আসে, যা সমাজের অন্যান্যদের কল্যাণমূলক কাজে অংশ নিতে অনুপ্রাণিত করবে। সমাজের বিত্তবানদের গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। 

    প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় তিনি বলেন, সকলের সাথে মিলে মিশে জীবন ধারন এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    প্রতিবছর রমজানে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে স্কুল ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করা হতো। তবে ২০২০ সাল থেকে তারা সেই আয়োজন বন্ধ করে ইফতারির খরচ দরিদ্র মানুষের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ঈদ উপহার। 

    বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। এছাড়া প্রতিষ্ঠানের উপাধ্যক্ষদ্বয়, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬