Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় দ্রুতই চালু হবে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রসহ পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র- তথ্যমন্ত্রী
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৫৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৫৫

    আরো খবর

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে

    বগুড়ায় দ্রুতই চালু হবে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রসহ পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র- তথ্যমন্ত্রী

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৫৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ২২:৫৫

    বগুড়ায় দ্রুতই চালু হবে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রসহ পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র- তথ্যমন্ত্রী

    বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিটিভি সেন্টার চালুর উদ্যোগ নিয়েছিলেন সেটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে শুক্রবার সকালে বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম ছাড়া একটি রাষ্ট্র ও সমাজ অন্ধকারে নিমজ্জিত থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা কোন করুণার বিষয় নয় এটি অনিবার্য দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে তাদের কাজ। গণমাধ্যমকে ঢেলে সাজিয়ে তারা সময়োপযোগী অবস্থানে দাঁড় করাতে চান। সেক্ষেত্রে তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক ইকো সিস্টেমের উপর ভর করে সাংবাদিকতা চর্চা করতে হবে। জবাবদিহিতার সংস্কৃতি আমরা প্রতিষ্ঠিত করব যেখানে মূল্যবোধের পরিবর্তন দরকার। সে লক্ষ্যে সকল গণমাধ্যমে মূল্যবোধ সম্পর্কিত সচেতনতা তৈরীর বিষয়ে প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন সাংবাদিকদের জন্য নেওয়া এসব উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয় বরং এটি গণমাধ্যমকে শক্তিশালী করার একটি প্রচেষ্টা। তিনি জানান, বগুড়াবাসী দীর্ঘদিন যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেগুলো তালিকা করে ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ভবন নির্মাণের দায়িত্বও তিনি নিয়েছেন।
    সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, পিছিয়ে পড়া বগুড়া কে উন্নত করতে বিভাগ না হলেও মেট্রোপলিটন সিটিতে রূপান্তরিত করতে হবে। রুমন বলেন, গত ১৭ বছরে সাংবাদিকরা স্বৈরাচারের বিরুদ্ধে কলম দিয়ে লড়াই করেছেন এবং সেই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা সাংবাদিকরা মাথা উঁচু করে বাঁচতে চাই। সাংবাদিকদের সকল যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে।
    সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ দাসসহ অনেকে।
    অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ জন সাংবাদিককে আর্থিক সহায়তা এবং ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
    এছাড়া একই দিন দুপুরের পর কাহালু বেতার কেন্দ্র পরিদর্শনে যান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বগুড়া কাহালু বেতারকেন্দ্রে দ্রুততম সময়ে এফএম রেডিও ও ব্রডকাস্টিং হাউজ নির্মাণের মাধ্যমে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে চালু করা হবে। তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে আলোর মুখ দেখেনি বগুড়া বেতারকেন্দ্র। বর্তমানে এটি রাজশাহী বেতারের রিলে কেন্দ্র হিসেবে চালু রয়েছে। পুন্ড্র সভ্যতার এই নগরীর সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে দ্রুততম সময়ে এএম থেকে এফএম রেডিওতে রুপান্তরের পাশাপাশি এখানে একটি ব্রডকাস্টিং হাউস গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৮ই এপ্রিলের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট থেকে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রতিবেদনও চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে আনুমানিক ৫০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নসহ পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে দ্রুতই আলোর মুখ দেখবে বগুড়ার এই বেতার কেন্দ্রটি। পরিদর্শন কালে বাংলাদেশ বেতারের মহাপরিচালক, প্রধান প্রকৌশলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    2. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    3. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    4. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    5. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    6. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    7. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬