পোরশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে মেহেদী হাসান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নিতপুর মাস্টারপাড়ার জসিম উদ্দীনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধায় মেহেদী হাসানকে বিষধর সাপ কামড় দেয়। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :