Journalbd24.com

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি   ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুরা পেল এক টাকায় ঈদের নতুন জামা
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:০১
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:০১

    আরো খবর

    সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি
    পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে চা চাষের পরিধি
    নন্দীগ্রামে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত
    নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ
    আদমদীঘিতে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম বাপ্পী

    সৈয়দপুরে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুরা পেল এক টাকায় ঈদের নতুন জামা

    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:০১
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:০১

    সৈয়দপুরে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুরা 
পেল এক টাকায় ঈদের নতুন জামা

    নীলফামারীর সৈয়দপুরে একটি অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এক টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক বিক্রি করা হয়েছে। মূলতঃ সমাজের সুবিধা বঞ্চিত  শিশুদের ঈদের আনন্দে শামিল করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। সংগঠনটির সদস্যদের উদ্যোগে শহরের গোলাহাট এলাকায় বসানো হয় এই ব্যতিক্রমী এক টাকার দোকানটি। সেখানে নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ শিশুদের নানা ধরনের পোশাক সাজিয়ে রাখা হয়েছে। আর ছোট ছোট শিশুরা এসে এক টাকার বিনিময়ে পছন্দের জামা কাপড় নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরছেন। এমন দৃশ্য দেখা যায় গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায়। 
    সরেজমিনে গিয়ে দেখা যায়, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার মাঠে সামিয়ানা  দিয়ে বানানো একটি ছোট্ট অস্থায়ী দোকান বসানো হয়েছে। দোকানের সামনে বড় একটি ব্যানারে লেখা এক টাকায় ঈদের নতুন জামা। আর দোকানের ভেতরে কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবক। দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নতুন ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্টসহ শিশুদের নানা ধরনের পোশাক। দোকানের সামনে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শতাধিক শিশু-কিশোর। তারা সকলের হাতে শক্ত করে ধরে রেখেছে এক টাকার কয়েন কিংবা কাগজের নোট। তাদের  চোখে-মুখে  আনন্দ উচ্ছ্বাস। তারা এক টাকায় কিনবে ঈদের নতুন জামা। আগত শিশুদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন দোকানের ভেতরে থাকা স্বেচ্ছাসেবকরা। তারা শিশুদের তাদের পছন্দের পোশাক দেখাচ্ছেন, আবার সাইজ মিলিয়ে দিচ্ছেন। তারপর শিশুদের হাত থেকে এক টাকা নিয়ে তুলে দিচ্ছেন নতুন জামা, ফ্রক, পাঞ্জাবি, শার্ট কিংবা প্যান্ট। নতুন পোশাক হাতে পেয়ে শিশুদের মুখে তখন খুশির ঝিলিক। এভাবে মাত্র এক টাকার বিনিময়ে ঈদের নতুন  পোশাক  পেয়ে আনন্দে মেতে উঠে সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।
     শহরের  গোলাহাট এলাকার শিশু রেহান (১০) ও আকাশির (৮) সঙ্গে কথা হলে তারা জানায়, তারা গরীব পরিবারে সন্তান। তাদের পরিবারের আর্থিক কষ্টের কারণে ঈদের সময় নতুন কাপড় কেনা অনেক সময় সম্ভব হয় না। এখানে এক টাকায় নতুন জামা  দেয়া হচ্ছে শুনেই তারা ছুঁটে আসে। এ সময় ছোট শিশু আকাশি হাসি মুখে জানায়, আমি নিজের পছন্দের একটা ফ্রক নিয়েছি। খুব সুন্দর লাগছে। ঈদের দিন এটা পরবো।
    মাত্র এক টাকায় নতুন পোশাক হাতে পেয়ে মহাখুশি অসহায় শিশু সাবিনা (১২) ও কৌশিক (৮)। তাদের দু’জনেরই বাবা নেই। মা অন্যের বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালান। এখনো তাদের জন্য নতুন জামা কিনে দিতে পারেন নি তাঁর মা।
    সাবিনা জানায়, আমার মা বলেছিলেন হয়তো এবার নতুন জামা হবে না। কিন্তু এখানে এসে এক টাকায় নতুন জামা পেলাম। খুব ভালো লাগছে।  কৌশিকও নতুন জামা হাতে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, এবার ঈদে নতুন জামা পরে ঘুরতে পারবো।
    সংগঠনের সদস্য মিথুন, সামিউল, রাজা, রাব্বি, রকি জানান, সমাজে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা প্রায় সব উৎসবেই বঞ্চিত থাকে। ঈদের সময় নতুন জামা তাদের কাছে অনেক বড় স্বপ্নের মতো।
    সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, শিশুরা সব সময়ই ঈদের দিনে নতুন জামা পরতে চায়। কিন্তু দারিদ্র্যের কারণে অনেক দরিদ্র পরিবারের শিশুর সেই ইচ্ছা কিংবা স্বপ্ন অপূর্ণ থেকে যায়। আর সেই ইচ্ছে কিংবা স্বপ্ন পূরণে মানবিকতার হাত বাড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। আমাদের সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে শুধুমাত্র সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই উদ্যোগ গ্রহন করেছেন। মূলতঃ যে সব শিশুদের ঈদের নতুন জামা কেনার সামর্থ্য নেই, তারা এখানে এসে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দের পোশাক নিতে পারছে। তিনি আরও জানান, শুধু পোশাক নয় পর্যায়ক্রমে অসহায় মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস এবং সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ঈদের চাঁদ রাত পর্যন্ত চলবে।
    উল্লেখ্য, প্রতি বছরই ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা, সালামি এবং দরিদ্র মানুষের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে ‘আমাদের প্রিয়  সৈয়দপুর’ সংগঠনটি।                                   

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি
    2. পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে চা চাষের পরিধি
    3. নন্দীগ্রামে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত
    4. নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ
    5. আদমদীঘিতে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম বাপ্পী
    6. ক‌বি মাহমুদুল হাসান নিজামীর স্মরণ সভা ক‌বিতা আবৃ‌ত্তি ও দোয়া অনু‌ষ্ঠিত
    7. ছিন্নমুল ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম স্বপ্না
    সর্বশেষ সংবাদ
    সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

    সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি

    পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে চা চাষের পরিধি

    পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে চা চাষের পরিধি

    নন্দীগ্রামে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

    নন্দীগ্রামে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত

    নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ

    নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ

    আদমদীঘিতে ঈদ সামগ্রী বিতরণ করলেন 
বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম বাপ্পী

    আদমদীঘিতে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম বাপ্পী

    ক‌বি মাহমুদুল হাসান নিজামীর স্মরণ সভা ক‌বিতা আবৃ‌ত্তি ও দোয়া অনু‌ষ্ঠিত

    ক‌বি মাহমুদুল হাসান নিজামীর স্মরণ সভা ক‌বিতা আবৃ‌ত্তি ও দোয়া অনু‌ষ্ঠিত

    ছিন্নমুল ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম স্বপ্না

    ছিন্নমুল ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম স্বপ্না

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬