Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে চা চাষের পরিধি
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:২৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:২৭

    আরো খবর

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    উৎপাদনে দ্বিতীয় অবস্থান

    পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে চা চাষের পরিধি

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:২৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ২০:২৭

    পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বাড়ছে চা চাষের পরিধি

    পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে ক্রমান্বয়ে বেড়েই চলছে চা চাষের পরিধি। গত দুই বছর ধরে পার্বত্য চট্টগ্রামকে পেছনে ফেলে উন্নতমানের চা উৎপাদনে টানা দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। গত চা মৌসুমে ২০২৪ সালের উৎপাদনের চেয়ে ৫৮ দশমিক ০১ লাখ কেজি বেশি চা উৎপাদন করেছে। এছাড়া চায়ের গুনগতমান ভালো হওয়ায় অকশন বাজারেও বেড়েছে প্রতিযোগিতা। 

    লাভজনক হওয়ায় গত কয়েক বছরে পঞ্চগড় ছাড়াও পাশ্ববর্তী ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাটে চা চাষের প্রসার ঘটেছে। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের তথ‍্য অনুযায়ী ২০২৫ সালে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সমতল ভূমিতে দুই কোটি দুই লাখ ৪২ হাজার ৫২ কেজি চা (মেড টি) উৎপাদিত হয়েছে।  এসময় পঞ্চগড় জেলায় চলমান ৩০টি এবং ঠাকুরগাঁও জেলার একটি চা কারখানায় উৎপাদিত ৯ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৬'শ ১১ কেজি সবুজ চা পাতা প্রক্রিয়াজাত করে এই চা উৎপাদন করা হয় বলে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় জানিয়েছে।
    চা সংশ্লিষ্টরা জানান, শুরুতে চায়ের সবুজ পাতার দর ভালো হওয়ায় জেলার সমতলের চাষীরা অধিক লাভের আশায় অন‍্যান‍্য আবাদ ফেলে চা চাষ করে। কিন্তু চা কারখানা মালিকদের অনৈতিক লাভ ও তাদের সাথে যুক্ত হওয়া একটি সিন্ডিকেট উত্তরাঞ্চলের উৎপাদিত কাঁচা  চা পাতার দর ৭ টাকায় নামিয়ে দেয়। এতে বছরের পর বছর লোকসান গুনতে বাধ‍্য হয় চা চাষীরা। অনেক চা চাষী চা বাগান তুলে পুরনো চাষে ফিরে যায়।২০২৪ সালে চায়ের সিন্ডিকেট ভেঙ্গে গেলে চা চাষীরা নতুন করে আশার আলো দেখেন। আবার চা চাষের পরিধি বৃদ্ধি পায়। একই চা ৩২ টাকা থেকে  ৩৭ টাকা কেজি দরে কিনে কারখানা গুলো। চলতি মৌসুমের শুরুতে কাঁচা চা পাতার দর ২৮ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে বাড়তি দরে। এতে চাষীরা লাভবান হচ্ছেন।
    চা বোর্ডের তথ্যমতে বিভিন্ন প্রতিকুলতা শেষে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলায় চা চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে চলতি চা মৌসূমে এই অঞ্চলের প্রায় আড়াই কোটি কেজি উন্নতমানের চা উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেছেন চা সংশ্লিষ্টরা। এতে উত্তরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের প্রত‍্যক্ষ পরোক্ষভাবে  কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
    এদিকে গত বছর রেকর্ড পরিমান চা উৎপাদনের পর পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সমতল ভূমির নতুন চা পাতা উত্তোলনের মৌসূম শুরু হয়েছে। শীতের কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি  দুই মাস চা পাতা আহরণ বন্ধ থাকার পর মার্চের শুরুতে চা বাগান থেকে শুরু হয়েছে নতুন পাতা তোলার কাজ। আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে চা বাগানগুলো। প্রতি বছর ডিসেম্বরের শেষ দিকে চা পাতা সরবরাহ না থাকায় বন্ধ থাকে স্থানীয় চা কারখানাগুলো। প্রায় দুই মাস পর আবারও উৎপাদন শুরু হওয়ায় চা কারখানাগুলোতেও ফিরেছে প্রাণের ছোয়া। তবে পুরো মৌসূম শুরু হতে চা কারখানাগুলোকে অপেক্ষা করতে হবে গোটা মার্চ মাস পর্যন্ত। 
    মৌসুমের শুরুতে এবার কাঁচা সবুজ চা পাতার দামে উর্দ্ধগতি লক্ষ্য করা গেছে। বটলীফ কমিটির নির্ধারিত ২৮ টাকা দরের সবুজ চা পাতা এখন বিক্রয় হচ্ছে প্রতিকেজি ৩৪ থেকে ৩৫ টাকা কেজি দরে। তবে পুরোদমে চা পাতা উত্তোলন শুরু হলে এই কিছুটা নেমে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কারখানা কর্তৃপক্ষ।
    পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড অফিস সূত্রে জানা গেছে, গত মৌসূম (২০২৫) পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলায় ১১ হাজার ৫৯৯ দশমিক ৮৯ একর জমিতে চা চাষ করা হয়েছে। যা আগের (২০২৪) মৌসূমে তুলনায় ৭৩ দশমিক ২ একর বেশি। পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় গত মৌসূম পর্যন্ত চা আবাদ হয়েছে নয় হাজার ৮১৯ দশমিক ৭৩ একর জমিতে। এ সকল চা বাগান থেকে গত বছর আট কোটি ৩২ লাখ ৮৮ হাজার ৪৪০ কেজি সবুজ চা পাতা থেকে এক কোটি ৭২ লাখ ৪৭ হাজার ৯৬৬ কেজি তৈরি চা উৎপাদন হয়েছে। পার্শ্ববর্তি ঠাকুরগাঁও জেলায় এক হাজার ৪৫৭ একর জমিতে চা চাষ হচ্ছে। গত বছর এসব বাগান থেকে এক কোটি ২৩ লাখ ৬০ হাজার ৩৫৭ কেজি সবুজ চা পাতা থেকে ২৫ লাখ ৫৯ হাজার ৬৬৪ কেজি তৈরি চার উৎপাদন হয়েছে। এছাড়া লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলায় পাঁচ উপজেলায় ৩২২ দশমিক ৮৭ একর জমিতে চা চাষ হচ্ছে। গত মৌসূমে এই তিন জেলার ২০ লাখ ৯৭ হাজার ৮১৩ কেজি সবুজ চা থেকে পঞ্চগড়স্থ কারখানাগুলোতে প্রক্রিয়াজাত করে চার লাখ ৩৪ হাজার ৪২২ কেজি তৈরী চা উৎপাদিত হয়েছে। চা বোর্ড উত্তরাঞ্চলে এখন পর্যন্ত ৪৮টি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা অনুমোদন নিয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে ৩০ টি ও ঠাকুরগাঁওয়ে একটি কারখানা চালু রয়েছে। এই কারখানাগুলো চা-চাষিদের কাছ থেকে সবুজ চা-পাতা কিনে তা থেকে চা তৈরি (মেড টি) করে। এরপর সেই চা পঞ্চগড়,ও চট্টগ্রাম এবং শ্রীমঙ্গলের নিলাম বাজারে নিয়ে বিক্রি করেন চা প্রক্রিয়াকরণ কারখানার মালিকরা।
    চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. আমির হোসেন বলেন, পঞ্চগড়সহ উত্তরের চা চাষ নিরব বিপ্লব ঘটিয়েছে। জেলার কৃষি ভিত্তিক অর্থনীতিতে উত্তরাঞ্চলের চা চাষ জেলার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই চা চাষের পরিধি  বাড়ার পাশাপাশি মানসম্মত পাতায় গুনগত মান বাড়ায় এখানকার চায়ের অকশন বাজারে চাহিদাও বেড়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বড় ধরণের কোন প্রাকৃতিক দূর্যোগ না ঘটলে চলতি মৌসূমে এই অঞ্চল থেকে আড়াই কোটি কেজি তৈরীকৃত চা উৎপাদন করা সম্ভব হবে।

    বিষয়:
    পঞ্চগড়

    সংশ্লিষ্ট সংবাদ: পঞ্চগড়

    ২৭ ডিসেম্বর, ২০২৫
    পঞ্চগড়ে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত
    ২৭ ডিসেম্বর, ২০২৫
    তেঁতুলিয়ায় ১জন ট্রাক চালককে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড
    ১ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে ব‌ই বিতরণ অনুষ্ঠান
    ২ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
    ৩ জানুয়ারী, ২০২৬
    পঞ্চগড়ে সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল
    ১০ জানুয়ারী, ২০২৬
    বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    2. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    3. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    4. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    5. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    6. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    7. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬