Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নারী ও শিশুদের পদচারনে উৎসবমুখর সান্তাহার ঈদ বাজার
    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ ০৯:৪১
    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ ০৯:৪১

    আরো খবর

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    নারী ও শিশুদের পদচারনে উৎসবমুখর সান্তাহার ঈদ বাজার

    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ ০৯:৪১
    আদমদীঘি (সান্তাহার) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ ০৯:৪১

    নারী ও শিশুদের পদচারনে  উৎসবমুখর সান্তাহার  ঈদ বাজার

    নারী ও শিশুদের পদচারনায়  বগুড়ার সান্তাহারে জমে উঠেছে ঈদ বাজার। ফুটপাত থেকে শুরু করে বহুতল বিপণিবিতান সরগরম হয়ে উঠেছে ক্রেতাদের পদচারণে। নানাবয়সী ক্রেতাদের নজর কাড়তে ব্যবসায়ীরা তাঁদের দোকান সাজিয়েছেন। রাতে নানা রঙের বিজলিবাতির আলোয় তাঁদের দোকানঘর ঝলমল করছে।ব্যবসায়ীদের সাথে কথা বললে তাঁরা জানিয়েছেন, গত কয়েকবছরের মধ্যে এবারের ঈদ বাজারে ব্যবসা ভাল।

    কয়েকটি বিপণিবিতানেরে ব্যবসায়ীরা জানিয়েছে, ঈদ যত এগিয়ে আসছে,ক্রেতাদের সমাগম তত বেড়েই চলেছে।   দুই সপ্তাহ আগে থেকেই এবার কেনাকাটা জমে উঠেছে। বহুতল বিপণিবিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলিতেও  ব্যবসা বেশ ভাল বলে জানালেন সান্তাহার মতিন মার্কেটের কয়েকজন ব্যবসায়ী সান্তাহার সোনার বাংলা মার্কেট, আয়েজ প্লাজা, জোবেদা প্লাজা, উপহার শপিং মলে ঘুরে দেখা গেছে  প্রতিটি মার্কেটে  ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা তাদের দোকানে অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছে। বিশেষ করে সকাল, বিকাল ও সন্ধার পর ক্রেতারা কেনাকাটা করছে বেশি। ক্রেতাদের মধ্যে নারী ও শিশুরা সংখ্যায় বেশি।

     আজ (শনিবার) বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ছোট-বড় সব বয়সী মেয়েদের জন্য বিভিন্ন ধরনের থ্রি-পিস,টপস, জিপসি, ফ্লোর টাচ নামের পোষাক সাজানো হয়েছে। এসব পোষাক ৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া তরুণীদের হাল ফ্যাশনের নানা ধরনের গাউন, ফ্রক, ও লেহেঙ্গার চাহিদাও রয়েছে।

    উপহার শপিং মলের একজন বিক্রেতা ফিরোজ হোসেন জানালেন,  ঈদকে কেন্দ্র করে ব্যবসা ভালোই হচ্ছে। বাকী কদিনও এই বিক্রি অব্যহত থাকবে বলে মনে হয়। আমাদের দোকানে সব রকম সংগ্রহ আছে। ক্রেতাদের হাল ফ্যাশনের কথা মাথায় রেখে দোকানে বিভিন্ন ধরন ও দামের পোশাকের সমাহার রেখেছি। এ ছাড়া প্রসাধনী সামগ্রিও ভাল বিক্রি হচ্ছে বলে জানালেন এই মার্কেটের একজন বিক্রেতা।

    ঈদের কেনাকাটা করতে উপজেলা সদরের ডালাম্বা গ্রামের এক গৃহবধু তার দুই মেয়েকে নিয়ে সান্তাহার সোনার বাংলা মার্কেটে এসেছেন কেনাকাটা করতে। তাঁর সঙ্গে কেনাকাটা ব্যপারে কথা বললে তিনি জানান,’ ঈদ উপলক্ষে দুই মেয়ে বায়না ধরেছে  ডলি গ্রাউন কিনে দিতে হবে। দুই জনের বায়না পূরণ করতে আট হাজার টাকা খরচ হলো। এর পর অনান্য কেনাকাটার সাথে জুতা-স্যান্ডেলর কেনাকাটা আছে।  

    সান্তাহারের ফুটপাত মার্কেটে মতিন বাজারে কথা হলো পারইল গ্রামের রুহুল আমিনের সাথে। স্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে কেনাকাটা করছেন। তিনি  আঞ্চলিক ভাষায় জানালেন, হ্যমরা কৃষক মানুষ। ধান ব্যাচা বাচ্চাদের ল্যাগা ঈদের জামাকাপড় কিনিচ্চি। বড় মার্কেটের থ্যাকা এলা মার্কেটের দাম এ্যানা কম আছে।  গেল বছরেরও এটি থিনি কাপড় কিনিছি। ৪০০০ হাজার ট্যাকার কাপড় কিনিছি।

    সান্তাহার সোনার বাংলা মলের বিক্রেতা মো. বজলুর রহমান বলেন, একটা সময় বৃহত্তর সান্তাহারের ক্রেতারা পাশ্ববর্তি জেলা শহড় নওগাঁয় কেনাকাটা করতে বেশি পছন্দ করতো। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এখন বিক্রেতারা নানা  উন্নত ডিজাইনের  সমাহার সংগ্রহ করেছেন। 

    বিষয়:
    আদমদীঘি

    সংশ্লিষ্ট সংবাদ: আদমদীঘি

    ৩০ নভেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোয়া ও এতিম খানায় ছাগল ছদগা দিলেন মহিত তালুকদার
    ৩০ নভেম্বর, ২০২৫
    নানা সমস্যায় জর্জরিত আদমদীঘির সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন!
    ২ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দোকান ঘর ও খড়ের পালায় অগ্নিকান্ড
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘিতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
    ৪ ডিসেম্বর, ২০২৫
    আদমদীঘি হানাদার মুক্ত দিবস পালনের দাবীতে সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    2. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    3. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    4. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    5. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    6. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    7. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬