Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ০০:০৪
    কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ০০:০৪

    আরো খবর

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ০০:০৪
    কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি
    প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ০০:০৪

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ১০ কেজির স্থলে দেয়া হচ্ছে ৬ থেকে ৭ কেজি করে চাল। সেই চাল নিয়ে ইউএনও অফিসের সামনে অবস্থান নেয় উপকারভোগীরা। অন্যদিকে চাল কম দেয়ার প্রতিবাদ করায় ইউপি সদস্যদের লাঞ্চিত করার অভিযোগও উঠেছে। আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চাল বিতরণে উপকারভোগী চাল কম দেয়া ও ইউপি সদস্য লাঞ্চিতর ঘটনা ঘটে।
    জানা গেছে, ঈদ উল ফিতর উপলক্ষে সরকার উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের অনুকূলে ৩ হাজার ৬২৪ টি দু:স্থ্য পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়। যাতে ওই দু:স্থ্য পরিবারগুলো স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারে। কিন্তু চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বৈরাচারিতার আশ্রয় নিয়ে ১০ কেজির স্থলে ৬ কেজি করে চাল বিতরণ করছেন। চাল কম দেয়ার প্রতিবাদ করলে চেয়ারম্যান ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও ৫নং ওয়ার্ড মেম্বার এজারুল হক বগাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্চিত করেছেন অভিযোগ ইউপি সদস্যগণের।
    গদা গ্রামের উপকারভোগী লালবী বেগম, হামিজা বেগম ও আবুল হোসেন বলেন, চেয়ারম্যান ১০ কেজি চাল না দিয়ে ৬ কেজি করে চাল দিয়েছে। মাপ করে দেখা গেছে কাউকে কাউকে ৬ কেজি ও ৭ কেজি করে চাল দিয়েছে। এ নিয়ে আমরা ইউএনও অফিসের সামনে গিয়ে অবস্থান নেই এবং মেম্বাররা ইউএনও’র কাছে বিচার দিয়েছেন।
    ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এজারুল হক বগা জানান, কোন নিয়ন নীতি ছাড়াই চেয়ারম্যান গায়ের জোরে ভিজিএফ চাল বিতরণ করছে। চাল বিতরণের সময় উপকারভোগীদের মাঝে বিতরণ করা চাল মেপে দেখা যায় কেউ ৬ কেজি আবার কাউকে ৭ কেজি করে চাল দেয়া হয়েছে। চাল কম দেয়ার প্রতিবাদ করলে ইউপি সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ ধাক্কাধাক্কি করে শারীরিকভাবে লাঞ্চিত করেন ইউপি চেয়ারম্যান। পরে ইউএনও স্যারের কাছে গেলে তিনি আমাদের কথা না শুনে বলেন আমার লোক সেখানে আছে।
    ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, ভিজিএফের নীতিমালা অমান্য করেই তালিকা অনুমোদন দেয়া, মাস্টাররোল ছাড়া চাল বিতরণ, দুস্থ্যদের চাল কম দেয়া যেন নিয়ম হয়েছে এবার। চেয়ারম্যান কর্তৃক শারীরিক লাঞ্চিত হওয়ার কথা স্বীকার করে বলে, একজন উপকারভোগীকে ৩ থেকে ৪ কেজি চাল কম দিয়ে আত্মসাতের পায়তারা করছে চেয়ারম্যান। বিতরণ কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি হওয়ায় আমরা ইউপি সদস্যরা বাড়ি চলে এসেছি। শুনেছি চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে।
    তদারকি কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল মিজানুর রহমান জানান, কার্ড যারা নিয়ে এসেছে তাদের ১০ কেজি ও কার্ড ছাড়া যারা এসেছেন তাদেরকে ৬ থেকে ৭ কেজি চাল চেয়ারম্যান দিয়েছে। কার্ডধারীদের বিতরণের বাহিরে তো কোন চাল থাকার কথা না তাহলে কার্ড ছাড়া যাদের ৬ থেকে ৭ কেজি করে চাল দেয়া হচ্ছে এ চাল গুলো কোথা থেকে আসলে প্রশ্ন্ করা হলে এ কর্মকর্তা জানান, চেয়ারম্যান সাহেব এর উত্তর দিতে পারবেন।
    এ বিষয়ে কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু  ৫ থেকে ৬ কেজি চাল বিতরণের কথা স্বীকার করে বলেন, ¯িøপ ছাড়া যারা এসেছেন তাদের মাঝে  ৫ থেকে ৬ কেজি চাল বিতরণ হয়েছে। তালিকা ছাড়াই যাদের চাল দিয়েছি তারাই ইউএনও অফিসে গিয়ে অভিযোগ দিয়েছে।

    এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার ফোনে বক্তব্য নেয়ার জন্য একাধিকবার ফোন দেয়া হলে ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    বিষয়:
    কিশোরগঞ্জ নীলফামারী

    সংশ্লিষ্ট সংবাদ: কিশোরগঞ্জ নীলফামারী

    ১৪ মার্চ, ২০২৬
    কিশোরগঞ্জে মানবিক সহায়তা কর্মসূচির উপকারভোগীর তালিকা প্রস্তুত ও অনুমোদনে অনিয়মের অভিযোগ
    ১৪ মার্চ, ২০২৬
    ছিন্নমুল ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ বিলকিস ইসলাম স্বপ্না
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬