পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথক ভাবে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন ও পৌর স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এ সময় তাঁর সাথে ছিলেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাজু,মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব,উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ