Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২১:২১
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২১:২১

    আরো খবর

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার
    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২১:২১
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬ ২১:২১

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    নীলফামারীর সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে সৈয়দপুর ওমেন এন্টারপ্রেনার কমিউনিটি (সোয়াক) নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় শতাধিক নারী উদ্যোক্তার মিলনমেলার মধ্যদিয়ে ওই সংগঠনটির যাত্রা শুরু হলো। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সৈয়দপুর রেলওয়ে মর্তূজা ইনস্টিটিউট মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ওই মিলনমেলার আয়োজন করা হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এম আর আলম ঝন্টু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ  রোবায়তুর রহমান  রোবায়েত এবং সাংবাদিক নওশাদ আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা শাহবাজ নিপা।
     এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাসনিম কলি মিম, আফসা ইভা, নাফিসা আনসারী, নুসরাত আরা,লামিয়া প্রমুখ।
    মিলনমেলায় নারী উদ্যোক্তাদের মধ্যে লুবনা, নওশিন তারান্নাম, পাখি, জলি আশরাফী, মিমি, রিদিকা সোহানী মেহেদী, নাফিসা আনসারী, ইফতি, সামিয়া, ফারহানা , তাসনিয়া, ওয়াহিদা আক্তার ইকরা, নুসরাত, আসমাউল হুসনা, নিলু, কল্পনা আক্তার কাকুলি, আনুশকা, মুসকান, তাসনিয়া অনেকেই উপস্থিত ছিলেন।
     এদের মধ্যে কেউ হোমমেড কেক তৈরি করেন, কেউবা মেহেদী শিল্পী, কেউ অনলাইন কাপড় ব্যবসায়ী, কেউ পেইন্টিং, কেউবা আবার কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার কিংবা হ্যান্ডমেড পণ্যের নির্মাতা। ভিন্ন ভিন্ন উদ্যোগে কাজ করলেও তাদের সবার লক্ষ্য এক ও অভিন্ন। আর তা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো এবং সমাজে অসামান্য অবদান রাখা। সব মিলিয়ে সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের এই মিলনমেলা শুধু একটি আয়োজন নয়, বরং নারীর আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ যেখানে স্বপ্ন, সাহস আর সম্মিলিত উদ্যোগ মিলেই তৈরি হচ্ছে আগামীর নতুন সম্ভাবনা। এক ছাদের নিচে মিলিত হয়েছেন শতাধিক স্বাবলম্বী নারী উদ্যোক্তা, যাদের হাতে গড়ে উঠছে স্বপ্ন, আত্মনির্ভরতা আর সম্ভাবনার নতুন গল্প।
    নারী উদ্যোক্তাদের মিলন মেলা শেষে উদ্যোক্তাদের বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে। সবশেষে সৈয়দপুর ওমেন এন্টারপ্রেনার কমিউনিটি (সোয়াক) নামের একটি সংগঠনেরও আত্মপ্রকাশ ঘটেছে।
     শতাধিক নারী উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সোয়াক সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। এতে শাহবাজ নিপাকে সভাপতি এবং তাসনিম কলি মিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
     এছাড়াও এই কমিটির অন্যান্যদের মধ্যে নাজনীন  চৈতী সহ-সভাপতি, আফশা ইভা যুগ্ম সাধারণ সম্পাদক, নাফিসা আনসারী কোষাধ্যক্ষ, নুসরাত সাংগঠনিক সম্পাদক এবং সামিয়া আহমেদ প্রচার সম্পাদক পদে রয়েছেন।
    আয়োজকেরা জানান, সৈয়দপুরে নারীরা দিন দিন বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। অনেকেই ঘরে বসেই সফলভাবে নানা রকম ব্যবসা বাণিজ্য পরিচালনা   করে আসছেন। তবে এতদিন তারা বিচ্ছিন্নভাবে কাজ করে আসছিলেন। এই ‘ সোয়াক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সব নারী উদ্যোক্তাকে একত্রিত করে একটি শক্ত ভিত্তি তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে ৮০ জনের  বেশি উদ্যোক্তা এ সংগঠনের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী তারা।
    অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা লুবনা, রিদিকা, সামিয়া, আনুশকা, নাফিসা, পাখিসহ অন্যান্য উদ্যোক্তারা মনে করেন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এক সাথে কাজ করলে তাদের পথচলা আরও সহজ ও শক্তিশালী হবে। তারা শুধু নিজেরা স্বাবলম্বী হতে চান না বরং সমাজ ও দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে চান।

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    2. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    3. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    4. সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    5. একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার
    6. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    7. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬