Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২০:৩০
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২০:৩০

    আরো খবর

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২০:৩০
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২০:৩০

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    বগুড়ার শেরপুর উপজেলা ভূমি অফিসে গত নয় মাসে বদলে গেছে অনেক কিছু। এক সময় যেখানে নামজারি পেতে গড়ে ৫৩ দিন অপেক্ষা করতে হতো, সেখানে এখন সময় লাগে মাত্র ১৬ দিন। খারিজ প্রক্রিয়াও সরকারি ২৮ কার্যদিবসের আগেই সম্পন্ন হচ্ছে। ভূমি সেবায় এই পরিবর্তন এসেছে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসানের যোগদানের পর।

    গত ১৬ সেপ্টেম্বর তিনি শেরপুর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন এবং ২৭ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। ওই সময় অফিসের দৈনন্দিন কাজে ভাটা পড়েছিল, খাজনা-খারিজে দীর্ঘসূত্রতা ছিল, যা জমি ক্রয়-বিক্রয়ে ব্যাঘাত ঘটাচ্ছিল।

    উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, চলতি ৯ মাসে (সেপ্টেম্বর-মার্চ) নামজারি সম্পূর্ণ হয়েছে ১২ হাজার ৫১৬টি। গড় নিষ্পত্তি সময় ১৬ দিন। অথচ আগের অর্থবছরে (২০২৪-২৫) পুরো বছরে নামজারি হয়েছিল ১০ হাজার ২৮টি, গড় নিষ্পত্তি সময় ছিল ৫৩ দিন।

    খারিজ প্রক্রিয়াতেও এসেছে গতি। সরকারি নিয়ম অনুযায়ী ২৮ কার্যদিবসের মধ্যে আবেদনকৃত জমি খারিজ করার কথা থাকলেও আগে তা আটকে থাকত দীর্ঘ সময়। এখন যারাই খারিজের আবেদন করছেন, দ্রুত সময়ের মধ্যে তা নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। বর্তমানে গড় খারিজ নিষ্পত্তি হচ্ছে ১৬ দিনে।

    চলতি ৯ মাসে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা। গত অর্থবছরে (২০২৪-২৫) যা ছিল ১ কোটি ৫৬ লাখ টাকা। মামলা (মিসকেস) নিষ্পত্তি হয়েছে ৪৫৭টি, যা আগের পুরো অর্থবছরের (৪৩৮টি) চেয়েও বেশি।

    যোগদানের পর ভূমি সেবা সহজলভ্য ও স্বচ্ছ করতে ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন মাহমুদুল হাসান। পাশাপাশি নামজারি, খাজনা আদায়, খাসজমি ব্যবস্থাপনা, হাট-বাজার ইজারা ও অর্পিত সম্পত্তির লিজ নবায়নে গতি আনা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়মিত মোবাইল কোর্ট, উচ্ছেদ অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন।

    রানিরহাট এলাকায় সরকারি একটি খাল অবৈধ দখলমুক্ত করে পানি প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া অবৈধ হাট-বাজার উচ্ছেদ, খাসজমি বন্দোবস্ত ও জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে অভিযান অব্যাহত রয়েছে। প্রতি মাসে গড়ে ৭-৮টি অভিযান পরিচালনা করছেন তিনি। গত জানুয়ারি মাসে ১০ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫১৬০০ টাকা অর্থ দন্ড এবং ১৭ টি মামলায় ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    সেবা নিতে আসা নাগরিকদের মধ্যে সন্তোষ লক্ষ করা গেছে। মির্জাপুর এলাকা থেকে আসা শাহিন বলেন, ‘আমার খারিজ আবেদনে ভুল ছিল। এসিল্যান্ড সাহেবের কাছে এসে অভিভূত হয়েছি। তিনি অত্যন্ত আন্তরিক মানুষ, আমাকে ২-৩ মিনিটের মধ্যে কাজটি করে দিয়েছেন। সরকারি অফিস সেবা প্রদানের এই পরিবর্তনে আমি আনন্দিত।’

    পৌর শহরের নাসরিন আক্তার পুটি বলেন, ‘পূর্বের এসিল্যান্ডদের চেয়ে বর্তমানের কাজের গতি ও ধরন অনেক বেশি ভালো। সেবার মান উন্নত হয়েছে।’

    সুঘাট এলাকা থেকে আসা এক সেবাগ্রহীতা বলেন, ‘এসিল্যান্ড স্যারের কাছে এসে সাধারণ মানুষ হিসেবে কোনও হয়রানির শিকার হতে হয় না। কৃষক থেকে শুরু করে সবাই এখানে সমান। তবে একজন পূর্ণাঙ্গ ভূমি সহকারী (নায়েব) প্রয়োজন।’

    সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান বলেন, ‘ভূমি অফিস নিয়ে মানুষের অনেক অভিযোগ। দায়িত্ব নেওয়ার পর আমি উপলব্ধি করেছি, প্রতিটি ফাইলের পেছনে কারও না কারও সঞ্চয় জড়িত। তাই ৯টা থেকে ৫টার অফিস চিন্তা বাদ দিয়ে প্রয়োজনে রাত ৮-৯টা পর্যন্ত কাজ করেছি। সরকারি ২৮ দিনের চেয়েও দ্রুততম সময়ে কাজ করে দেওয়ার চেষ্টা করছি।’

    তিনি আরও বলেন, ‘এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসায় কাজগুলো সফলভাবে করে যাচ্ছি। এই সহযোগিতা অব্যাহত থাকলে সকল কর্মকর্তা-কর্মচারী ভালো কাজে অনুপ্রাণিত হবে।’

    প্রসঙ্গত, শেরপুর উপজেলা ভূমি অফিসের এই সাফল্য স্থানীয়ভাবে প্রশংসিত হলেও ভূমি সহকারী (নায়েব) সংকটের কথা উঠে এসেছে সেবাগ্রহীতাদের মুখে। সংশ্লিষ্টদের মতে, এ সংকট মোকাবিলা করতে পারলে সেবার মান আরও বাড়বে।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬