Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২৩:১৪
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২৩:১৪

    আরো খবর

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সার্বক্ষণিক তদারকিতে ইউএনও

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২৩:১৪
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ২৩:১৪

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলসহ সব রকম যানবাহনে জ¦ালানি তেলের সরবরাহ, মজুত ও আইনশৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন করে ট্যাগ অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।  এছাড়াও  পাম্পগুলোর সার্বিক নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় মোট ৩৮টি ফিলিং স্টেশন রয়েছে। এর মধ্যে সৈয়দপুর উপজেলায় রয়েছে নয়টি ফিলিং স্টেশন। এ সব ফিলিং স্টেশনের মধ্যে মেসার্স খাদিজা ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা মো. আফিজার রহমানকে,  মেসার্স ঢেলাপীর ফিলিং স্টেশনে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. মকবুল হোসেন চৌধুরী, মেসার্স নিশাত ফিলিং স্টেশনে উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মোর্শেদ আলম, মেসার্স খালেক ফিলিং স্টেশনে উপ-সহকারী কৃষি অফিসার অনিশেষ রায়, মেসার্স রাজা ফিলিং স্টেশনে ও মেসার্স আইয়ুব ব্রাদার্স ফিলিং স্টেশনে কামারপুকুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোকছেদুল আলম, মেসার্স সুমনা ফিলিং স্টেশনে উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর, মেসার্স ইকু ফিলিং স্টেশনে উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. জনি রানা এবং মেসার্স রওশন ফিলিং স্টেশনে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবীব।
     এদিকে, গত সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে পাম্প মালিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা, নীলফামারী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. একরামুল হকসহ স্থানীয় পেট্টোল পাম্প মালিক ও  উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই দিনের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত (পাম্পে তেল থাকা সাপেক্ষে)   যানবাহনে  তেল সরবরাহ দেীয়া হচ্ছে। এছাড়াও যানবাহন চালপকরা যাতে একই দিন একাধিকবার তেল নিতে না পারেন সে জন্য  প্রতিটি যানবাহনো সামনের ছাকায় অমোচনীয় চিহ্ন ( রঙ) লাগিয়ে  দেওয়া হয়।  আর মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতিত তেল সরবরাহ করা হচ্ছে না। বোতল কিংবা জ্যারিকেনে তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ দুই লিটার এবং কার ও মাইক্রোবাসে ১০ লিটার করে তেল প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার থেকে ওই সব নির্দেশনা কার্যকর করা হয়েছে।
    গতকাল মঙ্গলবার দুপুরে ইকুৃ গ্রæপের মেসার্স ইকু ফিলিং স্টেশনে সরেজমিনে  গিয়ে দেখা যায় গ্রæপের (সিইও ) মো. ইরফান আলম ইকু নিজে উপস্থিত থেকে তেল সরবরাহ তদারকি করছেন।  তিনি জানান, অনেক মোটরসাইকেল চালকের  তেল প্রয়োজন না থাকা সত্তে¡ও তারা অহেতুক তেল নিতে পাম্পগুলোতে ভীড় করছেন।
    মেসার্স  ইকু  ফিলিং স্টেশনের ম্যানেজার জিতেন কুমার দাস জানান, আমরা  পুলিশ ও ট্যাগ অফিসারের উপস্থিতি সরকারি সব নির্দেশনা মেনে তেল  সরবরাহ দিচ্ছি। অন্যান্য দিনের মত গতকাল মঙ্গলবার মোটরসাইকেল চালকদের ব্যাপক উপস্থিতি থাকলেও কোন রকম বিশৃঙ্খলা হচ্ছেনা।
    নীলফামারী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. একরামুল হক বলেন, অনেক যানবাহন চালক তেল পাওয়ার পরও প্রতিদিনই পাম্পে ভীড় করে আসছিলেন। এতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। এমন নানা সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে সভা হয়েছে। সভায় ইতিবাচক সিদ্ধান্ত হওয়ায় আমরা সন্তুষ্ট।   যানবাহনগুলোকে তেল সরবরাহে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিনই  তেল দেওয়া হবে (তেল থাকা সাপেক্ষে)।  এজন্য  তিনি যানবাহন চালকদের সরকারি নির্দেশনা মানার জন্য আহবান জানান তিনি।
    এবিষয়ে কথা হয় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার সাথে। তিনি বলেন, শুরু থেকেই প্রতিটি পেট্রোল পাম্পের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। গতকাল মঙ্গলবার থেকে বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য ওইসব পাম্পে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি নিজেও প্রতিটি পাম্পে তদারকি করছেন।
     সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতিহা তাকলিমা বলেন, মোটরসাইকেল চালকদের মাঝে স্বাভাবিকভাবে তেল সরবরাহ করতে সব ধরনের ব্যবস্থা  নেয়া হয়েছে। পেট্রোল পাম্পগুলোতে যাতে কোন বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়োগ করা হয়েছে  একজন করে ট্যাগ অফিসারও।  তেল  নেওয়ার  ক্ষেত্রে সরকারি  যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানতে সকল গ্রাহকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, পাম্পগুলোতে খুব শিগগিরিই আনসার সদস্যদেরও নিয়োজিত করা হবে। আমি নিজেও এসব নিয়ে সার্বক্ষণিক তদারকি করছি। তিনি বলেন  কোন প্রকার অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬