Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৬ ০৮:০১
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৬ ০৮:০১

    আরো খবর

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৬ ০৮:০১
    সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি :
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৬ ০৮:০১

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    নীলফামারীর সৈয়দপুরে মশার উপদ্রবে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। শুধু রাতে নয়, দিনের বেলায়ও মশার উৎপাত চলছে সমানে। মশার যন্ত্রণা থেকে বাঁচতে কয়েল ও এ্যারোসল স্প্রেসহ নানা মশক নিধন উপকরণ ব্যবহার করেও মশার উৎপাত থেকে রক্ষা পাচ্ছেন না এলাকাবাসী। আর এসব কিনতে মানুষকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে প্রতিনিয়ত। এতে করে প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা ব্যয় হচ্ছে তাদের। তবু  মশার হাত থেকে নিস্তার পাচ্ছেন না তারা। এতে মানুষের স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হচ্ছে। বাড়ছে মশাবাহিত নানা রোগ বালাইও।
     খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর পৌরসভা এলাকায় ওয়ার্ড রয়েছে ১৫টি। প্রথম শ্রেণির এই পৌরসভার আয়তন ৩৪.৪২ বর্গকিলোমিটার। পৌরসভা এলাকায় তিন শ্রেণির মোট প্রায় দেড় শত কিলোমিটার ড্রেন রয়েছে। 
    গত কয়েক দিন ধরে শহরের বাঁশবাড়ী, হাতিখানা, মুন্সিপাড়া, ইসলাবাগ, রসুলপুর গোয়ালপাড়া, নয়াটোলা, বাঙ্গালীপুর নিজপাড়া, কয়াগোলাহাটসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, ড্রেন-নর্দমা পরিষ্কার করা হলেও পানি আবদ্ধ হয়ে থাকায় মশার বংশবিস্তার হচ্ছে। গত মঙ্গলবার শহরের গোলাহাট কবরস্থান রোডে ড্রেনের পানি উপচে সড়কের ওপর জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কয়েশ ঘন্টা  শহরের তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় সড়ক অবরোধ করে রাখেন। পরবর্তীতে ওই ওয়ার্ডের দায়িত্বরত কর্মকর্তা সুজন শাহ্ ও  ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  মো. এরশাদ হোসেন পাপ্পু ঘটনাস্থলে  পৌঁছে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ^াস দিলে এলাকাবাসী সড়কের অবরোধ তুলে নেন। এছাড়াও শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে স্বাধীনতা ভবনের কাছে ড্রেন উপচে ময়লা পানি সড়কের ওপর  পড়ছে। এতে শহরের সব শ্রেণির ও পেশার মানুষের চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে।
    এ নিয়ে কথা হলে শহরের শহরের মুন্সিপাড়া এলাকার গৃহবধূ মিসেস রুমি বেগম বলেন, মশার উৎপাতে ২৪ ঘন্টাই কয়েল জ¦ালাতে হচ্ছে। কয়েল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা-পয়সা। কয়েল এখন সবচেয়ে বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে।  
    শহরের কুন্দল এলাকার মুন্না দাস বলেন, মশার অত্যাচারে ঘরে বাইরে কোথাও একটুকু স্বস্তি নেই। দিনের বেলায়ও কয়েল জ¦ালিয়ে কিংবা মশারি খাটিয়ে ঘুমাতে হচ্ছে। সন্ধ্যার পর তো বসে বা দাঁড়িয়ে থাকা পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছে।
     বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার এইচএসসি পরীক্ষার্থী সাবা তাবাচ্ছুম ত্রপার জানান, আগামী ৭ জুন আমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু মশার কারণে রাতে বেলায় চেয়ার টেবিলে বসে লেখাপড়া করা কষ্টকর হয়ে পড়েছে। তাই অনেকটাই নিরূপায় হয়ে সন্ধ্যা হলেই মশারি টাঙিয়ে বিছানায় বসে লেখাপড়া করতে হচ্ছে। 
    মশার উপদ্রবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পাশাপাশি বাণিজ্য প্রধান সৈয়দপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরাও চরম বিপাকে পড়েছেন। মশার যন্ত্রনায় ঠিকভাবে বসে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়েছে। মশার অত্যাচারে কাহিল হয়ে পড়েছেন রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালে রাত কাটানো হতদরিদ্র ও ছিন্নমুল মানুষগুলো। কারণ তাদের মশার অত্যাচার থেকে রক্ষার জন্য মশারি কিংবা মশা তাড়ানোর উপকরণ কেনার ন্যূনতম সামর্থ্য নেই। তাই তারা বাধ্য হয়ে মশার উৎপাতে বিনিদ্রায় কাট কাটাচ্ছেন। মশার কামড়ে অতিষ্ঠ সবাই।
    এদিকে, মশার উপদ্রব মারাত্বকভাবে বেড়ে যাওয়ায় বাজারে মশা তাড়ানোর উপকরণ কয়েল, এ্যারোসল স্প্রে,  মশারিসহ অন্যান্য সব জিনিসের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আর এ সব কারণে বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্যের বাজারে সাংসারিক ব্যয় মিটিয়ে মশা তাড়ানোর উপকরণ কেনা সম্ভব হচ্ছে না অনেকের পক্ষে। অন্যদিকে,  অনেক সময় মশা নিধনের কয়েল থেকে আবার ভয়াবহ আগুনের ঘটনাও ঘটছে অহরহ। গত ২৯ মার্চ গভীর রাতে শহরের নিয়ামতপুর ভজেপাড়ায় মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে।
     নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক পৌরবাসী বলেন, প্রতি পৌরসভা বাজেটে বিপুল পরিমাণ টাকা মশা নিধনের জন্য বরাদ্দ রাখা হয়। অনেক সময় কোন কোন এলাকা ফগার  মেশিন দিয়ে ওষুধ ছিটাতেও দেখা যায়। কিন্তু সেটি লোক দেখানোর জন্য মাত্র।
     সৈয়দপুর পৌরসভার নির্বাহী  প্রকৌশলী ও  পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, মশা নিধন কার্যক্রম পৌরসভা একটি রুটির ওয়ার্ক। তিনি দাবি করেন নিয়মিত মশা নিধন কার্যক্রম চলছে পৌরসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে। তবে তিনি মশার উপদ্রবের কথা অপকটে স্বীকার করেন। তিনি বলেন, ভাই কি আর বলবো বিকেলে দরজা-জানালা খোলা রাখলে বড় আকৃতির মশা অফিস রুমে ঢুকে পড়ে। তখন অফিসে বসে স্বাভাবিক কাজকর্ম করা দুরূহ হয়ে পড়ে। 

     

    বিষয়:
    সৈয়দপুর

    সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দপুর

    ১৩ মে, ২০১৯
    সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযান
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস ও পরিত্যক্ত জমি উদ্ধার
    ১৫ মে, ২০১৯
    সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ
    ১৮ মে, ২০১৯
    অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণে সৈয়দপুরে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই
    ২০ মে, ২০১৯
    সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড
    ২১ মে, ২০১৯
    সৈয়দপুরে প্রতিবন্ধী এক ভিক্ষুক চলাচলের পথ সুগম হলো,পেলেন হুইল চেয়ার
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬