Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫

    আরো খবর

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    বগুড়ার উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন বাদশা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ ১৯:৩৫

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা মিছিল করেছে জেলা যুবদল। সোমবার বিকেলে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি বড়গোলা মোড় হয়ে পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণা মিছিলে যুবদলের বিভিন্ন ইউনিটের প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নেন। প্রচারণা মিছিল থেকে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। পরে শহরের ইয়াকুবিয়া মোড় থেকে মিছিলে যোগ দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বগুড়ার মাটি বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে সাধারণ মানুষ জানে বগুড়ার উন্নয়ন একমাত্র বিএনপি'র হাত ধরেই সম্ভব। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মানুষ ধানের শীষের উপর আস্থা রেখে যেভাবে ৭টি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করেছেন একইভাবে আগামী ৯ এপ্রিল সদরের উপনির্বাচনেও ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নকে বেগবান করবেন। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া সদরের আপামর জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সার্বিক আয়োজন প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে সমৃদ্ধ অঞ্চল এই বগুড়ার যেটুকু উন্নয়ন হয়েছে তা বিএনপি'র হাত ধরেই হয়েছে। যার সবটুকু বাস্তবায়ন করেছে বিএনপি'র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে। বগুড়া বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান, সিএনজি চালিত যানবাহন চালু, যানজটের ভোগান্তি এড়াতে দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা থেকে শুরু করে দত্তবাড়ির অ্যাজমা কেয়ার ও শিশু হাসপাতাল নির্মাণসহ পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। তবে বিগত সরকারের আমলে উন্নয়নের নামে বগুড়া বাসীর সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল। সদর আসনে এখনো উন্নয়নের অনেক বাকি যার মাঝে উল্লেখযোগ্য সিটি কর্পোরেশন বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, শহীদ চান্দু স্টেডিয়াম পুনর্নির্মাণ ও সংস্করণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিল্প অঞ্চল গড়ে তোলাসহ খানাখন্দ সড়ক মেরামতের পাশাপাশি প্রয়োজন আধুনিক ও সুপরিকল্পিত একটি নগরী যা একমাত্র বিএনপি'র হাত ধরেই বাস্তবায়ন সম্ভব। যেহেতু বগুড়ার উন্নয়নের স্বার্থেই তারেক রহমান রেজাউল করিম বাদশা কে ধানের শীষের প্রার্থী করেছেন তাই দল মত নির্বিশেষে সকলকেই বিপুল ভোটে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬