Journalbd24.com

রবিবার, ১০ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:১০
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:১০

    আরো খবর

    ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন
    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত
    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:১০
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:১০

    পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা,বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

    দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুরের পার্বতীপুরে প্রতিষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে আরও একটি অত্যাধুনিক লোকোমোটিভ কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্পটির স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকার খালি জায়গায় এটি নির্মিত হবে। সেই সাথে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মিত হবে অত্যাধুনিক আবাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন এই কারখানা চালু হলে দেশে লোকোমোটিভের ভারী মেরামত (ওভারহোলিং) সক্ষমতা উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা রেল যোগাযোগকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করবে।

    বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ এই কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাটি ১৯৯২ ইং সালে পার্বতীপুরে প্রতিষ্ঠিত হয়। এই কারখানায় বর্তমানে ব্রডগেজ ও মিটারগেজ উভয় ধরনের লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ ও ভারী মেরামত কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মোট ৩০৬টি লোকোমোটিভ (ইঞ্জিন)  রয়েছে,ইঞ্জিনগুলোর প্রত্যেকটিকে প্রতি ছয় বছর অন্তর অন্তত ওভারহোলিং করা প্রয়োজন। সেই হিসেবে বছরে প্রায় ৫১টি লোকোমোটিভের ওভারহোলিং দরকার হলেও বিদ্যমান কারখানায় বছরে মাত্র ২১টি লোকোমোটিভ মেরামত করা সম্ভব হচ্ছে। ফলে অর্ধেকের বেশি লোকোমোটিভ নিয়মিত ওভারহোলিংয়ের বাইরে থেকে যাচ্ছে, যা রেল চলাচলে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি করছে।
    এই বাস্তবতায় কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে দ্বিতীয় লোকোমোটিভ কারখানা স্থাপনের উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন কারখানাটির বার্ষিক ওভারহোলিং সক্ষমতা ধরা হয়েছে ৩০টি লোকোমোটিভ। এতে বিদ্যমান ঘাটতি অনেকাংশে পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
    কারখানার কর্মরত প্রকৌশলী ও শ্রমিকরা বলেছেন, নতুন ইউনিট চালু হলে শুধু রেলওয়ের সক্ষমতাই বাড়বে না বরং নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। এতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। লোকোমোটিভ সংকট কমে গেলে ট্রেন চলাচল আরও নিয়মিত ও গতিশীল হবে।
    লোকোমোটিভ কারখানার কর্মব্যবস্থাপক (উৎপাদন) আশীষ কুমার মন্ডল বলেন,নতুন কারখানা চালু হলে লোকোমোটিভ ওভারহোলিংয়ের ক্ষেত্রে আর কোনো ঘাটতি থাকবে না। এতে রেলওয়ের ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।
    বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানার প্রধান নির্বাহী (সিইএক্স) শেখ হাসানুজ্জামান বলেছেন,প্রয়োজনীয় বাজেট বরাদ্দ,দক্ষ জনবল নিয়োগ এবং সরকারের সার্বিক সহযোগিতা পাওয়া গেলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী লোকোমোটিভ মেরামত ও সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ে পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আসবে এবং অতিরিক্ত ট্রেন পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।
    প্রকল্প সূত্রে জানা গেছে,প্রায় ২৫ একর জমির ওপর নতুন এই লোকোমোটিভ কারখানা স্থাপন করা হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। নতুন কারখানায় আনুমানিক ৭৫০ জন কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
    সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের রেলখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
    এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মোঃ রফিকুল ইসলাম বলেন,কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে দ্বিতীয় লোকোমোটিভ কারখানা নির্মানের প্রাথমিক পর্যায়ের কাজ সমাপ্তির পথে ডিপিপি অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই কারখানা নির্মান কাজ শুরু হবে।

    বিষয়:
    দিনাজপুর

    সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

    ১৩ মে, ২০১৯
    হাকিমপুর উপজেলা আইনশৃংখলা সমন্বয় কমিটি
    ১৪ মে, ২০১৯
    বিরামপুরে যুবলীগ নেতার আমবাগানে গাঁজার চাষ
    ১৬ মে, ২০১৯
    হিলি-হাকিমপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
    ১৬ মে, ২০১৯
    হিলি স্থলবন্দরে হিলি পাস কার্যক্রমের শুভ উদ্বোধন
    ১৯ মে, ২০১৯
    হিলি সীমান্তে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন
    ২৫ মে, ২০১৯
    হিলিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
    সর্বশেষ সংবাদ
    1. ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন
    2. বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
    3. বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত
    4. আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ
    5. আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা
    6. দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়
    7. আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    ঢাকায় রাশিয়ার মহান বিজয়
দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

    ঢাকায় রাশিয়ার মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা
সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    বগুড়া-নওগাঁ-জয়পুরহাট সংযোগে ৩ মেগা সড়কের প্রস্তাব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে 
৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত

    বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    আদমদীঘিতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    দিনাজপুর সদর আসনের এমপির সাথে মতবিনিময়

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    আদমদীঘিতে এলজিইডি কর্তৃক সিআরএন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬