Journalbd24.com

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:২৮

    আরো খবর

    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
    নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত
    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ ২০:২৮

    টিএমএসএস ক্যান্সার সেন্টার উন্নত সেবার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে: কর্মশালায় বক্তারা

    দেশের জনগণকে সাধ্যের মধ্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে বগুড়ার টিএমএসএস ক্যান্সার সেন্টার ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যানসার রিসার্চ (এসসিএমপিসিআর) এবং টিএমএসএস ক্যান্সার সেন্টারের (টিসিসি) উদ্যোগে ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী 'এডভান্সেস ইন কনটেম্পোরারী ক্যান্সার কেয়ারঃ ইন্টিগ্রেটেড রেডিওথেরাপি প্রাক্টিস ফর মেডিকেল ফিজিসিস্টস অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্টস' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। 

    বুধবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সার্ক আইকন অব সার্জারি ও সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ এর সাবেক সভাপতি প্রফেসর ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। তিনি বলেন, টিএমএসএস সুলভ মূল্যে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করছে। এখানে ক্যান্সার স্ক্রিনিং, ডায়াগনোসিস, অনকো সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি ও ফলোআপসহ আধুনিক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, রোগ নির্ণয়ের জন্য এখানে সিটি স্ক্যান, এমআরআই, হিস্টোপ্যাথলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইমেজ-গাইডেড এফএনএসি ও কোর বায়োপসি সহ আধুনিক ডায়াগনস্টিক সুবিধা রয়েছে।

    গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং জার্মানির রেডিয়েশন অনকোলজিস্ট প্রফেসর ডা. রবার্ট সেমরাও। 

    টিএমএসএস প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বেগম বলেন, সাশ্রয়ী ব্যয়ে আধুনিক চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জিনতাত্ত্বিক ক্যান্সারসহ জটিল রোগ নির্ণয়ের জন্য আর বিদেশমুখী হতে হবে না। আমাদের আইএসও সনদপ্রাপ্ত বায়ো-মলিকুলার ল্যাব ক্যান্সার শনাক্তকরণ ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডা. মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, টিএমসি ও আরসিএইচ পরিচালক ডা. এফ. এম. মুসা আল-মানছুর, টিসিসি পরিচালক প্রফেসর ডাঃ একেএম আহসান হাবীব। 

    অনুষ্ঠানটি পরিচালনা করেন এসসিএমপিসিআর পরিচালক এবং এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিকেল ফিজিকসের (এএফওএমপি) সভাপতি প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারী ও টিএমএসএস ক্যান্সার সেন্টারের চীফ মেডিকেল ফিজিসিস্ট অ্যান্ড অ্যাসিসটেন্ট প্রজেক্ট ডাইরেক্টর মোঃ মতিউর রহমান। 

    সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এসসিএমপিসিআর এবং আলো ভুবন ট্রাস্ট (আলো-বিটি) এর ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর গোলাম আবু জাকারিয়া। 

    কর্মশালায় টোমোথেরাপি, রেডিয়েশন মেডিসিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মাল্টিমোডালিটি ইমেজিং (সিটি–এমআরআই–পিইটি), এসবিআরটি, হাইপোফ্র্যাকশোনেশন, কনট্যুরিং এবং ট্রিটমেন্ট প্ল্যানিং-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরা হয়। 

    দেশে ও বিদেশের প্রায় ৫০ জন মেডিকেল ফিজিসিস্ট ও রেডিয়েশন অনকোলজিস্ট এতে অংশগ্রহণ করছেন। ইউরোপিয়ান বোর্ড অব মেডিকেল ফিজিক্স কর্তৃক স্বীকৃত এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

    প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। সনদ বিতরণ করবেন ড. মোঃ এনামুল হক, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), হেলথ ইকোনামিক্স ইউনিট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ।

    ক্যাপশন: সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ (এসসিএমপিসিআর) এবং টিএমএসএস ক্যান্সার সেন্টারের (টিসিসি) উদ্যোগে চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল।

    বিষয়:
    বগুড়া

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

    ১২ মে, ২০১৯
    ১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
    ১৪ মে, ২০১৯
    কাহালুর সফল পাঁচ সংগ্রামী নারী
    ১৪ মে, ২০১৯
    মোকামতলায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা
    ১৪ মে, ২০১৯
    কাহালুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
    ১৪ মে, ২০১৯
    বগুড়ায় মামীকে হত্যার পর ভাগ্নের আত্মহত্যা এবং এক যুবককে গুলি করে হত্যা
    ১৪ মে, ২০১৯
    বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের ইফতার মাহফিল
    সর্বশেষ সংবাদ
    1. রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা
    2. নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    3. বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত
    4. চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স
    5. বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা
    6. রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ
    7. বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 
মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা

    নানা আয়োজনে বগুড়ায় 
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    নানা আয়োজনে বগুড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে
বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে 
বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    চীনের ১৪০তম ক্যান্টন ফেয়ার নিয়ে বগুড়ায় ট্রাভেল গুরুস এর বিজনেস কনফারেন্স

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে
এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

    রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

    রুশ হাউসের পরিচালকের সাথে টিএমজিবি কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

    বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    বগুড়ায় বাংলা কিউআরে ডিজিটাল লেনদেন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬